Best Phones Under 10000: ১০ হাজার টাকার কমে স্মার্টফোন কিনতে চান? বাজারে কিন্তু প্রতিযোগিতা এখন তুঙ্গে। 5G, 120Hz ডিসপ্লে, 50MP ক্যামেরা আর লম্বা সময়ের জন্য আপডেটের মতো ফিচার নিয়ে নজর কাড়ছে ৪টি মডেল। দেখে নিন তালিকা।
কয়েক বছর আগেও ১০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন খুঁজে পাওয়া কঠিন ছিল। কিন্তু ২০২৬ সালে, ছবিটা একেবারে বদলে গেছে। এখন এই দামেও 5G কানেক্টিভিটি, ১২০ হার্জ ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর আরজ৫০এমপি ক্যামেরার মতো ফিচার পাওয়া যাচ্ছে। তবে আসল প্রশ্ন হল, কোন ফোনটি সত্যিই পয়সা উসুল পারফরম্যান্স দেয়?
25
পোকো এম৭
এই তালিকার প্রথমেই রয়েছে POCO M7 5G। এতে Snapdragon 4 Gen 2 চিপসেট, ১২০ হার্জ স্ক্রিন আর 5G সাপোর্ট রয়েছে। তাই রোজকার কাজ থেকে শুরু করে হালকা গেমিং, সবেতেই ফোনটি দারুণ পারফর্ম করে। যারা কম বাজেটে বেশি পারফরম্যান্স চান, তাদের জন্য এটি একটি সেরা বিকল্প।
35
মোটো জি৩৫
যারা ঝকঝকে অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স পছন্দ করেন, তাদের জন্য Moto G35 5G একটি দারুণ মডেল। অপ্রয়োজনীয় অ্যাপ ছাড়া সফটওয়্যার, Full HD+ 120Hz স্ক্রিন আর Dolby Atmos স্পিকার এর প্রধান আকর্ষণ। অন্যদিকে, Samsung Galaxy F06 5G তার নির্ভরযোগ্য One UI, Dimensity 6300 চিপসেট আর লম্বা সময়ের আপডেট সাপোর্টের কারণে পরিবারের সদস্য এবং প্রথমবার স্মার্টফোন ব্যবহারকারীদের নজর কাড়ছে।
যারা বেশি স্টোরেজ আর বিনোদনকে গুরুত্ব দেন, তারা Infinix Hot 50 5G ফোনটি দেখতে পারেন। এর ১২০ হার্জ স্ক্রিন, ১২৮জিবি স্টোরেজ আর শক্তিশালী ব্যাটারি রোজকার ব্যবহারে দারুণ অভিজ্ঞতা দেয়। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বা একসঙ্গে অনেক অ্যাপ চালানোর মতো কাজে এটি বেশ ভালো পারফর্ম করে।
55
কম দামি ফোন
ফোন কেনার সময় শুধু ক্যামেরা বা দাম দেখে সিদ্ধান্ত নেবেন না। প্রসেসর, সফটওয়্যার আপডেট, স্টোরেজ, ব্যাটারি এবং সার্ভিস নেটওয়ার্কের দিকেও নজর রাখা জরুরি। নিজের ব্যবহার অনুযায়ী সঠিক মডেল বেছে নিলে ১০,০০০ টাকার মধ্যেও এমন স্মার্টফোন পাওয়া সম্ভব যা বহু বছর ভরসা দেবে। ২০২৬ সালের জুন মাসের বাজার অনুযায়ী, এই চারটি ফোনই দামের তুলনায় সেরা বিকল্প।