
Jio, Airtel-এর ভিড়ে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া BSNL। এবার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য জলের দরে ধামাকা অফার নিয়ে হাজির রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। এক রিচার্জেই OTT, ইন্টারনেট ও কলিং— সব। সম্প্রতি BSNL তাদের X (আগে টুইটার) হ্যান্ডলে এই নতুন প্ল্যানের ঘোষণা করেছে, যা ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল।
- স্পিড: সর্বোচ্চ 150 Mbps পর্যন্ত হাই-স্পিড ইন্টারনেট। FUP লিমিট শেষ হওয়ার পরেও 4 Mbps স্পিডে আনলিমিটেড ব্রাউজিং। - কলিং: সারা ভারতে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। - OTT বেনিফিট: এটাই সবচেয়ে বড় চমক। সংস্থার নিজস্ব ‘BiTV’ অ্যাপের মাধ্যমে 25টিরও বেশি OTT প্ল্যাটফর্ম ফ্রি। এর মধ্যে SonyLIV, ZEE5, Disney+ Hotstar, Voot-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে বলে দাবি। - মাসিক খরচ: মাত্র 799 টাকা।
BSNL জানিয়েছে, আপনি যদি একসঙ্গে 12 মাসের জন্য অ্যাডভান্স রিচার্জ করেন, তাহলে আপনাকে অতিরিক্ত 1 মাসের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অর্থাৎ 799 x 12 = 9,588 টাকা দিলে আপনি পরিষেবা পাবেন 13 মাসের। এতে আপনার প্রায় 799 টাকা সাশ্রয় হবে। যারা ওয়ার্ক ফ্রম হোম করেন বা বাড়িতে একটাই ব্রডব্যান্ড কানেকশনে পুরো পরিবার চলে, তাদের জন্য এটি দারুণ সাশ্রয়ী ডিল।
এই অফারটি সারা দেশেই উপলব্ধ, তবে আপনার এলাকায় ফাইবার কানেকশন আছে কি না, তা BSNL-এর ওয়েবসাইট বা নিকটবর্তী এক্সচেঞ্জে খোঁজ নিয়ে দেখে নিন। যারা সস্তায় হাই-স্পিড ইন্টারনেটের সঙ্গে OTT-র মজা নিতে চান, তাদের জন্য BSNL-এর এই প্ল্যানটি JioFiber ও Airtel Xstream-কে কড়া টক্কর দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।