BSNL Mobile: নেটওয়ার্ক ছাড়াই কল হবে! স্যাটেলাইট ফোন বাজারে আনল BSNL, দাম শুনলে চমকে যাবেন

Published : Jul 10, 2026, 09:07 PM IST
bsnl new phone

সংক্ষিপ্ত

BSNL Mobile: পাহাড়ে জঙ্গলে নেটওয়ার্ক নেই বলে আর টেনশন নয়। BSNL নিয়ে এল স্যাটেলাইট ফোন। টাওয়ার ছাড়াই কথা হবে। জেনে নিন দাম আর ডিটেইল। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

BSNL Mobile: ট্রেকিং-এ গিয়ে, বন্যার সময় বা দূরের গ্রামে গিয়ে সবচেয়ে বড় সমস্যা কী? নেটওয়ার্ক নেই। "সরি, এখানে টাওয়ার পাচ্ছি না" - এই কথা এবার অতীত হতে চলেছে। কারণ BSNL Inmarsat-এর সাথে যৌথভাবে নিয়ে এসেছে স্যাটেলাইট ফোন।

বিএসএনএল ফোনের সুবিধা জানুন:-

এই ফোনের সবচেয়ে বড় সুবিধা হল এখানে মোবাইল টাওয়ারের দরকার নেই। ফোনটা সরাসরি আকাশের স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে। তাই পাহাড়, জঙ্গল, সমুদ্র বা দুর্যোগের সময় যেখানে নরমাল নেটওয়ার্ক নেই, সেখানেও আপনি ভয়েস কল আর SMS করতে পারবেন। সাথে আছে SOS ইমার্জেন্সি বাটন। বিপদে পড়লে এক ক্লিকেই সাহায্য চাওয়া যাবে। ফোনটা রাগড, মানে জল-ধুলো-ঝড়ে সহজে খারাপ হবে না আর ব্যাটারিও অনেক্ষণ টিকবে।

এবার আসি দামের কথায়। এই স্যাটেলাইট ফোনের দাম রাখা হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ১৬৬ টাকা সব ট্যাক্স নিয়ে। শুনে মনে হতে পারে অনেক। কিন্তু BSNL নিজেই বলছে এটা সাধারণ মানুষের রোজকার ফোন নয়। এটা বানানো হয়েছে আর্মি, নেভি, ডিজাস্টার রেসপন্স টিম, মাইনিং, রিমোট এলাকায় কাজ করা মানুষ আর অ্যাডভেঞ্চার ট্রাভেলারদের জন্য। যাদের কাজই হল নো-নেটওয়ার্ক জোনে যাওয়া, তাদের জন্যই আসল দরকারের জিনিস এটা।

আর হ্যাঁ, এটা ফ্লিপকার্ট বা অ্যামাজনে পাবেন না। কিনতে গেলে আপনাকে BSNL অফিসে যেতে হবে অথবা +91 94651 01323 এই নম্বরে কল করতে হবে। কেনার সময় DoT-এর ভেরিফিকেশন হবে আর ফোনটা কোথায় ব্যবহার হবে সেটাও জানাতে হবে। এর জন্য আলাদা প্রিপেইড-পোস্টপেইড প্ল্যানও আছে। আগে সরকারি ইউজারদের প্ল্যান ₹৩,৩৬০/মাস থেকে শুরু ছিল। নতুন প্ল্যানের ডিটেইল BSNL অফিস থেকেই পেয়ে যাবেন।

সুতরাং বিএসএনএল বলছে "When conventional mobile networks can't reach, the BSNL Satellite Phone keeps you connected." দাম বেশি হলেও, জীবন বাঁচানোর ১টা কলের দাম এর থেকে অনেক বেশি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Best Selling iPhone: Apple-এর ইতিহাসে এই মডেলটিই সর্বকালের সেরা বিক্রি হওয়া আইফোন?
whatsapp Birthday Alert: হোয়াটসঅ্যাপ এবার জন্মদিনের অ্যালার্ট পাঠাবে, ফিচারটি কবে থেকে চালু হবে?