
OpenAI: সোমবার, ২ নভেম্বর রাত ১১টা নাগাদ হঠাৎ করেই বিশ্বজুড়ে ChatGPT ব্যবহারে সমস্যা শুরু হয়। ভারত-সহ আমেরিকা, ইউরোপের বহু ইউজার একই অভিযোগ করেন।
Downdetector-এর তথ্য অনুযায়ী, রাত ১১টা ২২ মিনিটে OpenAI-কে নিয়ে অভিযোগের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩১৫-তে, যেখানে স্বাভাবিক থাকে মাত্র ২২। এর মধ্যে ৮১% অভিযোগই ছিল শুধু ChatGPT নিয়ে। ইউজাররা জানাচ্ছেন ৩টি বড় সমস্যা: ১. চ্যাট মাঝপথে থেমে যাচ্ছে, উত্তর অসম্পূর্ণ আসছে। ২. লগইন করা যাচ্ছে না এবং ৫২০, ৫২২-এর মতো Gateway Error দেখাচ্ছে। ৩. ফাইল আপলোডে বারবার এরর।
OpenAI তাদের অফিসিয়াল স্ট্যাটাস পেজে দুটি ঘটনার কথা জানিয়েছে। প্রথমত, ২ নভেম্বর রাতে তারা "File upload errors in ChatGPT" নামে একটি ইস্যু স্বীকার করে নেয়, যা ৩ নভেম্বর পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা স্থায়ী ছিল। পরে তারা জানায়, “All affected services are operating normally again.” দ্বিতীয়ত, একাধিক টেক রিপোর্ট অনুযায়ী, এই বিভ্রাটের পেছনে বড় কারণ ছিল Cloudflare-এর এজ নেটওয়ার্কে সমস্যা। ChatGPT Cloudflare ব্যবহার করে কনটেন্ট ডেলিভারির জন্য, তাই Cloudflare ডাউন হওয়ায় ইউজাররা ChatGPT-তে ঢুকতে গিয়ে "Please unblock http://challenges.cloudflare.com" এর মতো মেসেজ পাচ্ছিলেন। OpenAI জানিয়েছে, তাদের মডেল সিস্টেম ঠিক ছিল, কিন্তু ইউজার পর্যন্ত পৌঁছানোর রাস্তাতেই সমস্যা হয়েছিল। এছাড়া ৩০ অক্টোবরও Search in Dots এবং ChatGPT Work-এ "elevated errors" ছিল বলে জানিয়েছিল সংস্থা।
৪ নভেম্বর সকাল থেকে OpenAI-এর স্ট্যাটাস পেজে সব সিস্টেম "Operational" দেখাচ্ছে। কোম্পানি জানিয়েছে, "Performance is now back to normal"। আপনার এখনও সমস্যা হলে একবার ব্রাউজার ক্যাশ ক্লিয়ার করে, অ্যাপ আপডেট করে বা মোবাইল হটস্পটে চেক করে দেখতে পারেন। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।