ChatGPT Users in India: চ্যাটজিপিটি ব্যবহারে রীতিমতো চমক দিচ্ছেন ভারতীয়রা, গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান?

Published : Feb 18, 2026, 04:17 PM IST

ChatGPT Users in India: চ্যাটজিপিটি ব্যবহারে ভারত গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। স্যাম অল্টম্যান জানিয়েছেন, প্রতি সপ্তাহে ১০ কোটি ভারতীয় এটি ব্যবহার করছেন আপাতত।

PREV
14
চ্যাটজিপিটি ব্যবহারে ভারত গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয়?

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি যেন গোটা বিশ্বে বিপ্লব ঘটাচ্ছে প্রতিদিন। ওপেনএআই-এর চ্যাটজিপিটি ব্যবহারে ভারত গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই প্রসঙ্গে ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, প্রতি সপ্তাহে ১০ কোটি ভারতীয় এটি ব্যবহার করছেন আপাতত।

24
প্রযুক্তিগত অগ্রগতির পক্ষে একটি নয়া মাইলফলক

মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই চ্যাটজিপিটি ব্যবহারে ভারতের স্থান। স্যাম অল্টম্যানের মতে, প্রতি সপ্তাহে প্রায় ১০ কোটি ভারতীয় এটি ব্যবহার করে থাকেন। যা দেশের প্রযুক্তিগত অগ্রগতির পক্ষে একটি নয়া মাইলফলক।

34
সকলেই চ্যাটজিপিটি ব্যবহার করছেন?

ভারতে ছাত্র, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং কনটেন্ট রাইটার সহ সকলেই চ্যাটজিপিটি ব্যবহার করছেন। শিক্ষা, গবেষণা এবং জটিল কোডিং সমস্যার সমাধানে এটির বহুল ব্যবহার হচ্ছে।

44
ভবিষ্যতে ভারতীয় ভাষায় আরও ভালো পরিষেবা?

ভারতে ব্যবসার এই বৃদ্ধিতে স্যাম অল্টম্যান রীতিমতো আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভারতীয় ব্যবহারকারীদের সৃজনশীলতা বেশ প্রশংসনীয়। ভবিষ্যতে ভারতীয় ভাষায় আরও ভালো পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে ওপেনএআই-এর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories