সাবধান! মাত্র ১ মিনিটে Cyber criminals টার্গেট ৭৬১টি মোবাইল ফোন, তালিকায় আপনার ফোম নেই তো

Published : Feb 02, 2026, 01:16 PM IST

Cyber crime: ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িছে। তেমনই তথ্য দিচ্ছে টেলিকমিউনিকেশন মন্ত্রকের ২০২৫ সালের রিপোর্ট। পাশাপাশি সাইবার ক্রাইম নিয়েও সতর্ক করা হয়েছে এই বিপুল সংখ্যক মানুষকে। 

PREV
16
প্রযুক্তির বিপদ!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই উন্নত হচ্ছে প্রযুক্তিগত অপরাধ। বর্তমানে সাইবার ক্রাইম এতটাই বেড়েছে যাতে মোবাইল ফোন ব্যবহারকারীদের আতঙ্ক দিনে দিনে বাড়ছে। সাইবার ক্রাইমের কারণে অনেক মানুষই সর্বশান্ত হচ্ছেন। সাইবার অপরাধীদের প্রতারণার হাত থেকে বাঁচতে সর্বদাই প্রচার করছে কেন্দ্রীয় সরকার।

26
ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা

ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িছে। তেমনই তথ্য দিচ্ছে টেলিকমিউনিকেশন মন্ত্রকের ২০২৫ সালের রিপোর্ট। পাশাপাশি সাইবার ক্রাইম নিয়েও সতর্ক করা হয়েছে এই বিপুল সংখ্যক মানুষকে। সবথেকে বেশি টার্গেট করা হয় বেঙ্গালুরু আর সুরাটের বাসিন্দাদের ফোন।

36
সাইবার ক্রাইম নিয়ে সাবধান

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সাইবার ক্রাইম নিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। ডেটা সিকিওরিটি কাউন্সিল অব ইন্ডিয়ার তথ্য অবাক করার মত। রিপোর্টে বলা হয়েছে দেশজুড়ে সাইবার অপরাধীদের টার্গেট ১ মিনিটে ৭৬১টি মোবাইল। রিপোর্টে আরও বলা হয়েছে প্রতিটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন মাসে অন্তত ৩বার করে হ্যাক করার চেষ্টা করেছে সাইবার জালিয়াতরা।

46
ম্যালওয়্যার প্রবেশের চেষ্টা

রিপোর্টে আরও বলা হয়েছে প্রতিটি মোবাইল ফোনে ম্যালওয়্যার ঢোকানোর টেষ্টা করছে সাইবার ক্রিমিনালরা। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই একটি সমীক্ষা শুরু করেছে, যারমাধ্যমে জানা যাবে ইন্টারনেট ব্যবহারকারী গ্যাজেটে কত ম্যালওয়্যার, ব়্যানওয়্যার প্রবেশের করাচ্ছে সাইবার ক্রিমিনালরা। রিপোর্টে আরও বলা হয়েছে, যেসব ব্যক্তিরা অটোমোবাইল সংস্থা, সরকারি অফিসে কর্মরত তাদের মোবাইল ফোনকেই টার্গেট করা হচ্ছে।

56
কেন টার্গেট অটোমোবাইল সংস্থার কর্মীরা

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, অটোমোবাইল সেক্টরের বিভিন্ন সাইটে সব বয়সের সম্ভাব্য ক্রেতাদের আনাগোনা থাকে। এরকম সাইটের মাধ্যমে পছন্দসই বাইক বা গাড়ি কেনার আগে অনলাইনে নিজের মোবাইল নম্বর ও লোকেশন দিয়ে ‘লগ-ইন’ করতে হয়। ডিএসসিআইয়ের রিপোর্ট অনুযায়ী, অটোমোবাইল সেক্টরের সাইট থেকে তাদের গ্রাহকের তথ্য গায়েব হয়ে যাচ্ছে। সেই মোবাইল নম্বরগুলি হাতে পেয়ে তাতে ম্যালওয়্যার ঢোকানোর চেষ্টা করছে প্রতারকরা। এসব ক্ষেত্রে প্রতারকরা সংশ্লিষ্ট বাইক বা গাড়ি কোম্পানির এজেন্ট পরিচয় দিয়েই ফাঁদ পাতছে।

66
সরকারি আধিকারিকরা টার্গেটের কারণ

সরকারি কর্মীদের টার্গেটের কারণ সম্পূর্ণ আলাদা। কারণ সরকারী কর্মীদের মোবাইলে সরকারি তথ্য থাকে। পাশাপাশি সরকারি তথ্যভান্ডারের সঙ্গে কোনও না কোনও ভাবে যোগ থাকে। আর সেই সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার জন্যই তাদের মোবাইলকে টার্গেট করা হচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories