Flipkart Freedom Sale 2026: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে Nothing-এর ফোনে বিশাল ছাড়! ৬,০০০ টাকা পর্যন্ত সস্তা?

Published : Aug 07, 2026, 06:58 PM IST
Flipkart Freedom Sale 2026: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে Nothing-এর ফোনে বিশাল ছাড়! ৬,০০০ টাকা পর্যন্ত সস্তা?

সংক্ষিপ্ত

Flipkart Freedom Sale 2026: Flipkart-এর Freedom Sale উপলক্ষে Nothing স্মার্টফোনে দারুণ ছাড়ের ঘোষণা করা হয়েছে। Nothing Phone (4a), (4a) Pro, এবং (4b) মডেলে ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে মোট ৬,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই অফারগুলি ৭ আগস্ট থেকে Flipkart-এ শুরু হয়ে যাবে।

Flipkart Freedom Sale 2026: ৮ আগস্ট থেকে Flipkart  Freedom Sale শুরু হওয়ার কথা, কিন্তু তার আগেই Nothing তাদের স্মার্টফোনের ওপর কী কী অফার থাকছে, তা জানিয়ে দিল। Nothing Phone (4a), Nothing Phone (4a) Pro, আর একদম নতুন Nothing Phone (4b) - এই তিনটি মডেলেই ব্যাঙ্ক অফার আর এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে মোট ৬,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। কিছু বাছাই করা গ্রাহকদের জন্য এই অফার ৭ আগস্ট থেকেই শুরু হয়ে যাবে।

Nothing Phone (4b)-তে ৩,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার

আরও পড়ুনঃ Samsung Foldable Smartphone: বাজারে আসছে নতুন ফোল্ডেবল ফোন, কী কী চমক থাকছে জানেন?

যারা Nothing Phone (4b) কিনবেন, তারা ক্রেডিট কার্ডের EMI ট্রানজ্যাকশনে ৩,০০০ টাকা পর্যন্ত, ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। একবারে ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে ২,৬২৫ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার থাকছে। সেইসঙ্গে, ১,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে। সবমিলিয়ে, Nothing Phone (4b)-এর কার্যকরী দাম কমে দাঁড়াবে ৩০,৯৯৯ টাকা।

Nothing Phone (4a)-তে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড়

Nothing Phone (4a) ক্রেডিট কার্ডের EMI-এর মাধ্যমে কিনলে ৪,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। সঙ্গে ১,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে কোম্পানি। যারা একবারে ক্রেডিট কার্ডে পেমেন্ট করবেন, তাদের জন্য ৩,২২৫ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকছে। সমস্ত অফার মিলিয়ে ফোনটির কার্যকরী দাম হবে ৩৭,৯৯৯ টাকা।

আরও পড়ুনঃ Flipkart Netflix Partnership: ফ্লিপকার্ট থেকে কেনাকাটা করলেই এবার নেটফ্লিক্স দেখার অভিনব সুযোগ! বিশ্বমানের বিনোদন হাতের মুঠোয়

Nothing Phone (4a) Pro-এর জন্যেও বিশেষ অফার

Nothing Phone (4a) Pro কিনলে ক্রেডিট কার্ডের EMI ট্রানজ্যাকশনে ৪,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। একবারে ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে ৩,৭৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার থাকছে। পাশাপাশি ১,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে। ফলে, গ্রাহকরা আরও কম দামে ফোনটি কিনতে পারবেন।

অফার শুরু ৭ আগস্ট থেকে

Nothing Phone (4a) সিরিজ এবং Nothing Phone (4b)-এর জন্য ঘোষিত এই অফারগুলি ৭ আগস্ট থেকে Flipkart-এ পাওয়া যাবে। এই বিশেষ অফারটি ১৬ আগস্ট পর্যন্ত চলবে। তবে Flipkart Freedom Sale আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ৮ আগস্ট থেকে। এই সেলে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ-সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টে বড়সড় ছাড় ও ব্যাঙ্ক অফার থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Butterflies Inherit Memories: প্রজাপতিরা শুঁয়োপোকা অবস্থার স্মৃতি মনে রাখে, বিশ্বকে চমকে দিল ১০ বছরের জাপানি খুদের গবেষণা
Airtel Recharge: গ্রাহকদের জন্য চিন্তার কারণ! হঠাৎ বন্ধ হয়ে গেল জনপ্রিয় ২৯৯ টাকার প্ল্যান?