
HMD Vibe 2 5G: HMD তাদের নতুন স্মার্টফোন HMD Vibe 2 5G ভারতে লঞ্চ করার তারিখ ঘোষণা করেছে। আগামী ২১ মে, ফোনটি ভারতের বাজারে আসতে চলেছে। শোনা যাচ্ছে, এটি একটি বাজেট ফ্রেন্ডলি ফোন হতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির টিজার সামনে এসে গেছে। যেখানে 6,000 mAh ব্যাটারি এবং 'কসমিক ল্যাভেন্ডার' রঙের ডিজাইন দেখা গেছে। এই ফোনটি গত বছর লঞ্চ হওয়া HMD Vibe 5G-এর নতুন ভার্সন।
ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি ভারতে বিক্রি হবে। ফ্লিপকার্টে এটির জন্য একটি বিশেষ পেজও তৈরি করা হয়েছে, যেখানে ফোনটির ডিজাইন এবং কিছু প্রধান ফিচার তুলে ধরা হয়েছে। ফোনের পিছনে একটি বড়, চৌকো ক্যামেরা মডিউল রয়েছে, যা আজকালকার অনেক অ্যান্ড্রয়েড ফোনেই দেখা যায়। 'কসমিক ল্যাভেন্ডার' রঙ ছাড়াও অন্য কোনও রঙে ফোনটি আসবে কিনা, তা এখনও পরিষ্কার নয়। আগের মডেলে 5,000 mAh ব্যাটারি থাকলেও, নতুন এই ফোনে 6,000 mAh ব্যাটারি থাকবে। এছাড়া, ফোনে যে ৫০এমপি AI ক্যামেরা থাকছে, সেটাও নিশ্চিত করা হয়েছে।
শোনা যাচ্ছে যে, এই 5G মডেলের পাশাপাশি একটি 4G ফোনও বাজারে আসতে পারে। যদিও কোম্পানি এই বিষয়ে এখনও কিছু জানায়নি। এই ফোনটির নাম হতে পারে HMD Vibe 2 4G। শোনা যাচ্ছে, এই ফোনে ৬.৭৫-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে (90Hz রিফ্রেশ রেট), Unisoc T7200 চিপসেট, 4GB RAM এবং 256GB স্টোরেজ থাকতে পারে। ক্যামেরার ক্ষেত্রে 50MP প্রাইমারি সেন্সর, 2MP সেকেন্ডারি সেন্সর এবং 5MP সেলফি ক্যামেরা থাকার কথা শোনা যাচ্ছে। এছাড়া 5,000 mAh ব্যাটারি এবং পাশাপাশি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট থাকতে পারে বলেও খবর পাওয়া যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।