iPhone 18 Pro Vs 18 Pro Max: কোনটা নেবেন? ভারতে এল আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স, জানুন দাম ও দুর্দান্ত অফার

Published : Sep 19, 2026, 11:42 AM IST

iPhone 18 Pro Vs 18 Pro Max: অ্যাপল ভারতে আইফোন ১৮ প্রো এবং প্রো ম্যাক্স লঞ্চ করেছে। নতুন এ২০ প্রো চিপ ও ট্রিপল ক্যামেরার এই ফোনের দাম শুরু হচ্ছে ১,৬৪,৯০০ টাকা থেকে। গ্রাহকরা নো-কস্ট ইএমআই, ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার পাবেন।

PREV
16
আইফোন ১৮ প্রো বনাম ১৮ প্রো ম্যাক্স

iPhone 18 Pro Vs 18 Pro Max: অ্যাপল তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের সেল ভারতে শুরু করেছে। ফোনগুলো ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টিবি এবং ২ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। আইফোন ১৮ প্রো-এর দাম শুরু হচ্ছে ১,৬৪,৯০০ টাকা থেকে। আর টপ-মডেল আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম শুরু ১,৭৯,৯০০ টাকা থেকে।

26
নো-কস্ট ইএমআই এবং ক্যাশব্যাক অফার

গ্রাহকদের সুবিধার্থে অ্যাপল বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়ে নো-কস্ট ইএমআই এবং ক্যাশব্যাক অফার দিচ্ছে। দুটি মডেলেই রয়েছে নতুন এ২০ প্রো প্রসেসর এবং আপগ্রেডেড ট্রিপল ক্যামেরা সেটআপ। এতে ৪৮ মেগাপিক্সেল মেন (ভ্যারিয়েবল অ্যাপারচার), ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ৪৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর রয়েছে।

36
অ্যাপল ট্রেড-ইন প্রোগ্রামের সুবিধা

পুরনো ফোন বদলে নতুন ফোন নিতে চাইলে গ্রাহকরা অ্যাপল ট্রেড-ইন প্রোগ্রামের সুবিধা নিতে পারেন। পুরনো ফোনের মডেল, ব্র্যান্ড এবং অবস্থার ওপর ভিত্তি করে নতুন ফোন কেনার সময় ৮১,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে।

46
ক্রেডিট কার্ডের সুবিধা

আমেরিকান এক্সপ্রেস, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে গ্রাহকরা ৩ বা ৬ মাসের নো-কস্ট ইএমআই সুবিধা পাবেন। কার্ডের অফার কাজে লাগালে ১৫,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও মিলবে।

56
আইফোন ১৮ প্রো

আইফোন ১৮ প্রো স্টোরেজ: দাম — ৩ মাসের ইএমআই (আনুমানিক) — ৬ মাসের ইএমআই (আনুমানিক)

২৫৬ জিবি: ১,৬৪,৯০০ টাকা — ৪৯,৯৬৭ টাকা/মাস — ২৪,৯৮৩ টাকা/মাস

৫১২ জিবি: ১,৮৯,৯০০ টাকা — ৫৮,৩০০ টাকা/মাস — ২৯,১৫০ টাকা/মাস

১ টিবি: ২,৩৯,৯০০ টাকা — ৭৪,৯৬৭ টাকা/মাস — ৩৭,৪৮৩ টাকা/মাস

২ টিবি: ৩,১৪,৯০০ টাকা — ১,০৪,৯৬৭ টাকা/মাস — ৫২,৪৮৩ টাকা/মাস

66
আইফোন ১৮ প্রো ম্যাক্স

আইফোন ১৮ প্রো ম্যাক্স স্টোরেজ: দাম — ৩ মাসের ইএমআই (আনুমানিক) — ৬ মাসের ইএমআই (আনুমানিক)

২৫৬ জিবি: ১,৭৯,৯০০ টাকা — ৫৪,৯৬৭ টাকা/মাস — ২৭,৪৮৩ টাকা/মাস

৫১২ জিবি: ২,০৪,৯০০ টাকা — ৬৩,৩০০ টাকা/মাস — ৩১,৬৫০ টাকা/মাস

১ টিবি: ২,৫৪,৯০০ টাকা — ৮৪,৯৬৭ টাকা/মাস — ৪২,৪৮৩ টাকা/মাস

২ টিবি: ৩,২৯,৯০০ টাকা — ১,০৪,৯৬৭ টাকা/মাস — ৫২,৪৮৩ টাকা/মাস

Read more Photos on
click me!

Recommended Stories