আইএফএ ২০২৬ (IFA 2026) ইভেন্টে লেনোভো প্রথমবার এই ১৫ ইঞ্চির ল্যাপটপটি দেখায়। আমেরিকার বাজারে ৭৯৯ ডলারে কোম্পানি এটি লঞ্চ করেছিল। শুরুতে এতে ১২০০পি রেজোলিউশন, ৬০ হার্টজ আইপিএস স্ক্রিন, ৪০০ নিটস ব্রাইটনেস এবং ৪৫% এনটিএসসি কালার সাপোর্ট ছিল।
লেনোভোর পিএসআরইএফ (PSREF) ওয়েবসাইটের তথ্য বলছে, কোম্পানি এবার এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২১৬০ x ১৩৫২ পিক্সেলের ওলেড স্ক্রিন যোগ করছে। এই প্যানেলে ৫০০ নিটস ব্রাইটনেস এবং ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামুট সাপোর্ট করবে, তবে টাচস্ক্রিন থাকবে না। যারা টাচস্ক্রিন পছন্দ করেন, তাদের জন্য ১০০% এসআরজিবি এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ১৯২০ x ১২০০ পিক্সেলের একটি আইপিএস ভ্যারিয়েন্টও আনছে লেনোভো।