Meta Paid Subscription: ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইন্সটাগ্রাম। এ যেন এক অসাধারণ পৃথিবী। এতদিন অবধি তো বেশ নিখরচায় হাতের মুঠোয় পৃথিবী চলে এসেছিল। কিন্তু এবার কি টাকা লাগবে?
ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইন্সটাগ্রাম। এ যেন এক অসাধারণ পৃথিবী। এতদিন অবধি তো বেশ নিখরচায় হাতের মুঠোয় পৃথিবী চলে এসেছিল। কিন্তু এবার কি টাকা লাগবে? বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দেওয়ার সেরা জায়গা। আবার অনেককিছু পোষ্টও করা যায় সোশ্যাল মিডিয়াতে। ইন্টারনেট সংযোগ থাকলেই এতদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ব্যবহার করা যেত। কিন্তু এবার ব্যবসায় বড়সড় পরিবর্তন আনল মেটা।
25
সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে এই সংস্থাটি
প্রসঙ্গত, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম, এই তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই মেটা দ্বারা পরিচালিত। সম্প্রতি সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে এই সংস্থাটি। Facebook Plus, Instagram Plus, WhatsApp Plus পরিষেবা চালু করা হয়েছে। প্রত্যেকটি পরিষেবা বাবদ মাসে ৯৯ টাকা করে দিতে হবে গ্রাহকদের।
35
বর্তমানে Meta ব্যবহারকারীর সংখ্যা ৩৫০ কোটি
ভারতে ৬ মাসের জন্য অবশ্য ৫০% ডিসকাউন্টও চালু রয়েছে এই মুহূর্তে। সেইসঙ্গে, বিজনেসেস, ক্রিয়েটর্স এবং Meta AI ব্যবহারকারীদের জন্য AI Chatbot-ও বাজারে আনা হয়েছে। Meta One Plus-এর জন্য প্রতি মাসে খরচ করতে হবে ৭৭৫ টাকা, Meta One Premium-এর খরচ হবে ১৯৩৯ টাকা। অত্যাধুনিক AI ফিচার রয়েছে এই প্যাকেজে। বর্তমানে Meta ব্যবহারকারীর সংখ্যা ৩৫০ কোটি।
Meta-র হেড অফ প্রোডাক্ট নেওমি গ্লেইট জানিয়েছেন, সাবস্ক্রিপশন নিলে আরও অনেক বেশি ফিচার পাওয়া যাবে। সম্প্রতি নিজেদের Superintelligence Lab-এর দায়িত্ব Scale AI-এর প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ওয়াংয়ের হাতে তুলে দিয়েছে মেটা। যে প্রোজেক্টে ১৪.৩ বিলিয়ন ডলার খরচ করেছে সংস্থাটি। আসলে মেটার প্রধান লক্ষ্য হল, আমেরিকা ছাড়াও ভারতে একটি এআই ডেটা সেন্টার গড়ে তোলা গুজরাতের জামনগরে তৈরি হবে এই ডেটা সেন্টারটি। ইতিমধ্যেই রিলায়্যান্স ইন্ডস্ট্রিজের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে তারা।
55
কৃত্রিম বুদ্ধিমত্তার পিছনে যে বিপুল পরিমাণ টাকা খরচ
পরিসংখ্যান বলছে, সাবস্ক্রিপশন থেকে আগামী ২০৩০ সালের মধ্যে ২০ বিলিয়ন ডলার আয় হতে পারে Meta-র। অন্যদিকে, Deutsche Bank-কে উদ্ধৃত করে The Wall Street Journal আবার জানিয়েছে, আগামী বছরই সাবস্ক্রিপশন থেকে ১৫.৬ বিলিয়ন ঘরে তুলতে পারে সংস্থাটি। অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তার পিছনে যে বিপুল পরিমাণ টাকা খরচ হচ্ছে, সেই টাকা এবার ইউজারদের থেকেই তুলে আনতে চাইছে মেটা।