Meta Rules: এবার থেকে রাত জেগে Instagram-Facebook নয়! দিনেও সময় নিয়ন্ত্রিত! মেটার নতুন নিয়ম?

Published : Aug 30, 2026, 02:54 PM IST

Meta Rules: কিশোর-কিশোরীদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুকে কড়া নিয়ম আনছে মেটা। এবার থেকে রাত জেগে স্ক্রল করা বা ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানো বন্ধ হতে চলেছে।

PREV
14
ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারের নিয়মে বড়সড় বদল
মেটা এবার কিশোর-কিশোরীদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারের নিয়মে বড়সড় বদল আনছে। আমেরিকার ৪৭টি প্রদেশ, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া এবং অন্যান্য অঞ্চলে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তির অভিযোগ ওঠে। এর পরেই মেটা এই নতুন নিয়ম আনতে বাধ্য হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এই ফিচারগুলি চালু হবে, তবে বয়স যাচাইয়ের মতো কিছু বদল আসতে এক বছরও লাগতে পারে।
24
নতুন নিয়ম কী বলছে?
নতুন নিয়ম অনুযায়ী, কিশোর-কিশোরীরা দিনে মাত্র দু'ঘণ্টা ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহার করতে পারবে। তবে বাবা-মায়েরা চাইলে 'পেরেন্টাল কন্ট্রোলস'-এর মাধ্যমে এই সময় বাড়াতে পারবেন। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত অ্যাপগুলি নিজে থেকেই লক হয়ে যাবে। স্কুল চলাকালীন, অর্থাৎ সকাল ৮টা থেকে দুপুর ৩টে পর্যন্ত, মেটা নোটিফিকেশন সাইলেন্ট মোডে রাখবে। একটানা ১৫ মিনিট ব্যবহার করলেই একটি সতর্কবার্তাও আসবে।
34
দিনে মাত্র দু'ঘণ্টাই সময় পাবে
শুধু ১৫ মিনিট নয়, ৬০ এবং ৯০ মিনিট ব্যবহারের পরেও আবার সতর্কবার্তা দেখানো হবে। এই বদলের পর রাতে অ্যাপ ব্যবহার করা যাবে না এবং দিনে মাত্র দু'ঘণ্টাই সময় পাবে কিশোর-কিশোরীরা। মার্ক জাকারবার্গের সংস্থা মেটা ক্যালিফোর্নিয়ার আদালতে একটি সম্মতিপত্র জমা দিয়েছে। সেখানে তারা ১৪ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.১৫ লক্ষ কোটি টাকা) জরিমানা এবং আদালতের প্রস্তাবিত নিয়ম মেনে নেওয়ার কথা জানিয়েছে।
44
মেটাকে সতর্ক করেছে

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টার অফিস জানিয়েছে, এই নিয়ম শুধুমাত্র ১৮ বছরের কম বয়সীদের জন্য প্রযোজ্য। তবে মেটা কবে থেকে এই নিয়ম পুরোপুরি চালু করবে, তা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি ভারত সরকারও শিশু সুরক্ষা নিয়ে কড়া অবস্থান নিয়েছে এবং মেটাকে সতর্ক করেছে। বিশেষ করে ইনস্টাগ্রাম ও ফেসবুকে শিশুদের উপর যৌন হেনস্থার বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। এরপর থেকেই মেটা বেআইনি কনটেন্ট ফিল্টার করতে এবং সরাতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories