১০-১৫ শতাংশ বাড়বে মোবাইল রিচার্জের দাম? জল্পনায় জল ঢাললেন TRAI চেয়ারম্যান

Published : Oct 07, 2026, 10:27 AM IST
Mobile Recharge

সংক্ষিপ্ত

ফের বাড়তে চলেছে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার রিচার্জ প্ল্যানের দাম? ১০-১৫ শতাংশ দাম বাড়ার জল্পনার মধ্যেই মুখ খুললেন TRAI চেয়ারম্যান অনিল কুমার লাহোটি। কী জানালেন তিনি?

বিগত কয়েক বছরে মোবাইল রিচার্জের দাম (Recharge Plan) যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এদিকে, সাম্প্রতিক সময়েও মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তথা TRAI এখনও কোনও সম্ভাব্য ট্যারিফ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেনি। তবে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, আগামী ৩-৪ মাসের মধ্যে Jio, Airtel, Vodafone Idea তাদের মোবাইল ট্যারিফ ১২ থেকে ১৫ শতাংশ বাড়াতে পারে। ARPU বাড়ানো এবং 5G-তে বিনিয়োগের খরচ তোলার জন্যই এই পদক্ষেপ বলে মনে করছিলেন বিশ্লেষকরা। এর মধ্যেই এয়ারটেল তাদের ২৯৯ টাকার এন্ট্রি লেভেল প্ল্যান সহ বেশ কিছু প্ল্যান বন্ধ করে দেওয়ায় জল্পনা আরও বেড়েছিল।

এই জল্পনার মধ্যেই এবার মুখ খুললেন TRAI চেয়ারম্যান অনিল কুমার লাহোটি। CNBC-TV18-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, ট্যারিফ বর্তমানে forbearance regime-এর অধীনে রয়েছে, অর্থাৎ দাম ঠিক করার অধিকার অপারেটরদের হাতেই। TRAI অনুমানের ভিত্তিতে কোনও পদক্ষেপ নেবে না।

১০-১৫ শতাংশ দাম বাড়লে TRAI হস্তক্ষেপ করবে কিনা, এই প্রশ্নের উত্তরে লাহোটি বলেন, “We don't think we can act on this based on guesswork”। অর্থাৎ আন্দাজের উপর ভিত্তি করে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে TRAI পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজন মনে করলে অবশ্যই হস্তক্ষেপ করবে।

একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, ভারতে টেলিকম ট্যারিফ এখনও “probably the lowest in the world”। পাশাপাশি TRAI তাদের ভয়েস-অনলি প্ল্যানের নির্দেশেও অনড় রয়েছে। TRAI ইতিমধ্যেই সমস্ত অপারেটরকে ৩০ দিনের মধ্যে ওয়েবসাইট এবং অ্যাপে ‘TRAI-Mandated Packs’ নামে আলাদা সেকশনে ভয়েস ও SMS-অনলি প্ল্যান দেখানোর নির্দেশ দিয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WhatsApp Update: ফোন আপডেট না করলে আর করা যাবে না হোয়াটসঅ্যাপ? কড়া নিয়ম আনছে মেটা
Mobile Recharge: আমজনতার পকেটে ফের কোপ! কতটা দাম বাড়ছে মোবাইল রিচার্জের?