OnePlus 16 Launch: ১০০W ফাস্ট চার্জিং এবং 9000 mAh ব্যাটারি! ওয়ানপ্লাস ১৬-র স্পেসিফিকেশন চমকে দেওয়ার মতো

Published : Nov 08, 2026, 10:56 AM IST

OnePlus 16 Launch: ভারতে কি শীঘ্রই আসছে ওয়ানপ্লাস ১৬? মুম্বইয়ে হওয়া গোপন বৈঠক, ৯০০০mAh ব্যাটারি আর ভারতের চমকে দেওয়া দামের সব খবর দেখে নেওয়া যাক।

PREV
14
ওয়ানপ্লাস ১৬-র ভারতে আত্মপ্রকাশ

গত অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস (OnePlus)-এর নতুন ফ্ল্যাগশিপ মডেল 'ওয়ানপ্লাস ১৬' (OnePlus 16)। ভারতে বর্তমানে 'ওয়ানপ্লাস ১৫' মডেলটিই কোম্পানির প্রধান ফ্ল্যাগশিপ হিসেবে বিক্রি হচ্ছে. কোম্পানির প্রডাক্ট স্ট্র্যাটেজি বদলের জেরে জল্পনা ছিল, ভারতে হয়তো ওয়ানপ্লাস ১৬ লঞ্চ করবে না। কিন্তু উল্টে, ভারতে এই ফোন শীঘ্রই লঞ্চ করার ব্যাপারে ওয়ানপ্লাস ম্যানেজমেন্ট গোপন বৈঠক করেছে বলে খবর মিলেছে। পাশাপাশি এর ভারতীয় দামেরও আভাস মিলেছে নতুন লিক থেকে।

24
স্ন্যাপড্রাগন ৮ এলিট ফোন

সম্প্রতি মুম্বইয়ে ওয়ানপ্লাস ইন্ডিয়ার কর্তারা একটি 'ক্লোজড-ডোর' মিটিং (গোপন বৈঠক) করেছেন বলে খবর। মনে করা হচ্ছে, ভারতে ওয়ানপ্লাস ১৬ লঞ্চ নিয়েই সেখানে আলোচনা হয়েছে। আগে শোনা গেছিল, ভারতে ওয়ানপ্লাস ১৬ লঞ্চ হবে না, বরং ২০২৬-২০২৭ নাগাদ 'ওয়ানপ্লাস ১৬আর' (OnePlus 16R) ভারতে ফ্ল্যাগশিপ হিসেবে আসবে। যদিও ওয়ানপ্লাস তাদের নতুন স্ট্র্যাটেজি বা ওয়ানপ্লাস ১৬-র ভারতে আসার ব্যাপারে এখনও সরকারিভাবে কিছু জানায়নি।

34
চমকে দেওয়ার মতো দাম ভারতে

Smartprix-এর খবর অনুযায়ী, ভারতে ওয়ানপ্লাস ১৬-র দাম কত হতে পারে তার একটা আন্দাজ পাওয়া গিয়েছে।

প্রত্যাশিত দাম - ১,৩০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকার মধ্যে।

দাম বৃদ্ধি - খবরটি সত্যি হলে, ওয়ানপ্লাস ১৫-র চেয়ে দাম একলাফে অনেকটা বেড়ে যাবে (ভারতে ওয়ানপ্লাস ১৫-র ১২জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৪,৯৯৯ টাকা, আর ১৬জিবি+৫১২জিবি ভ্যারিয়েন্টের দাম ৯৩,৯৯৯ টাকা)। চিনে ১২ অক্টোবর ওয়ানপ্লাস ১৬ লঞ্চ হয়েছিল ৫,৯৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৬,০০০ টাকা) শুরুর দামে। লিক হওয়া খবর অনুযায়ী, চিনের তুলনায় ভারতের দাম বেশ অনেকটাই বেশি হবে।

44
ওয়ানপ্লাস ১৬: মূল স্পেসিফিকেশন

প্রসেসর - ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ (Snapdragon 8 Elite Extreme Gen 6) চিপসেট।

ডিসপ্লে - ১৮৫Hz রিফ্রেশ রেট সমেত ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি+ (১,২৭২ x ২,৭৭২ পিক্সেল) অ্যামোলেড (AMOLED) স্ক্রিন।

ব্যাটারি - ৯,০০০mAh-এর বিশাল ব্যাটারি।

চার্জিং - ১০০W ওয়্যার্ড (Wired) এবং ৫০W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories