Chatgpt 5.4: OpenAI-এর নতুন ম্যাজিক! কল্পনারও বাইরে সব ফিচার? চলে গেল চ্যাটজিপিটি ৫.৪

Published : Mar 08, 2026, 12:38 PM IST

Chatgpt 5.4: OpenAI তাদের সবচেয়ে নিখুঁত এবং দ্রুতগতির AI মডেল GPT-5.4 লঞ্চ করেছে বাজারে। ‘GPT-5.4 Thinking’ এবং 'GPT-5.4 Pro' নামে দুটি ভার্সনে আসা এই মডেলের দারুণ সব ফিচারগুলি একবার দেখে নিন।

PREV
17
AI-এর দুনিয়ায় রোজই নতুন নতুন চমক

কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা AI-এর দুনিয়ায় রোজই নতুন নতুন চমক আসছে। সেই তালিকায় নতুন সংযোজন করল AI জায়ান্ট OpenAI। তারা তাদের সবচেয়ে উন্নত আর দ্রুতগতির AI মডেল GPT-5.4 লঞ্চ করেছে। 'GPT-5.4 Thinking' এবং 'GPT-5.4 Pro' নামে দুটি ভার্সনে এই মডেলটি  বাজারে এসেছে। OpenAI-এর দাবি, এটিই তাদের এখনও পর্যন্ত, সবচেয়ে নিখুঁত এবং কার্যকরী মডেল। 

27
ই মডেলটি মানুষকেও ছাপিয়ে যাওয়ার ক্ষমতা দেখিয়েছে

ChatGPT-তে আমরা এখনও অবধি যা যা AI মডেল দেখেছি, তার চেয়ে এই নতুন আপডেট বহুগুণ উন্নত। বিশেষ করে অফিসের কাজ, কোডিং এবং জটিল সমস্যা সমাধানে এই মডেলটি মানুষকেও ছাপিয়ে যাওয়ার ক্ষমতা দেখিয়েছে। 

37
রিজনিং এবং কোডিং

উল্লেখ্য, এখনও পর্যন্ত আমরা যে AI মডেলগুলিকে দেখেছি, তার মধ্যে কোনওটা হয়ত কোডিং-এ ভালো, আবার কোনওটা প্রশ্নের উত্তর দিতে সেরা। কিন্তু OpenAI প্রথমবার রিজনিং (Reasoning), কোডিং (Coding) এবং সরাসরি কম্পিউটার চালানোর ক্ষমতা (Native computer use)—এই তিনটিকেই এক মডেলে এনে GPT-5.4 তৈরি করেছে। যার মাধ্যমে AI স্ক্রিনের তথ্য পড়ে নিয়ে নিজে থেকেই মাউস ও কিবোর্ড চালিয়ে কম্পিউটারে কাজ করতে পারবে। 

47
টোকেন কনটেক্সট

আগের ভার্সন GPT-5.2-এর চেয়ে এটি অনেক দ্রুত চলতে পারে এবং কম টোকেন ব্যবহার করে। API-তে নতুন 'Tool Search' সিস্টেমের মাধ্যমে এটি ৪৭% কম টোকেন খরচ করে। এছাড়াও, এটি ১ মিলিয়ন টোকেন কনটেক্সট উইন্ডো (Context window) সাপোর্ট করে। ফলে, একবারে কয়েকশো পাতার ডকুমেন্টও সহজে পড়ে বুঝতে পারে এটি।

57
নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারে

এই মডেলটি আসলে কতটা দক্ষ, তা প্রমাণ করতে OpenAI ৪৪টি বিভিন্ন পেশাগত বিষয়ে 'GDPval' নামে একটি কঠিন পরীক্ষা চালায়। এতে আগের মডেল যেখানে ৭০.৯% নম্বর পেয়েছে, সেখানে নতুন GPT-5.4 মডেল ৮৩.০% নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে। এটি প্রমাণ করে যে, অনেকক্ষেত্রে এই মডেলটি মানুষের চেয়েও বেশি দক্ষ। ভুল তথ্য (Hallucinations) দেওয়ার সম্ভাবনা ৩৩% কমে গেছে এবং উত্তরে সার্বিক ভুলের সম্ভাবনা ১৮% হ্রাস পেয়েছে। এছাড়াও এটি ১০.২৪ মিলিয়ন পিক্সেল পর্যন্ত ছবিও নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারে। 

67
Thinking process

এই নতুন মডেলের একটি গুরুত্বপূর্ণ ফিচার হল, 'Mid-response steering', যা ইউজারদের খুব পছন্দ হবে। এতদিন আমরা প্রশ্ন করার পর AI-এর পুরো উত্তর দেওয়া পর্যন্ত অপেক্ষা করতাম। কিন্তু এখন AI উত্তর দেওয়ার মাঝপথেও (Thinking process) তাকে থামিয়ে নতুন নির্দেশ দেওয়া বা তার উত্তরের মোড় ঘুরিয়ে দেওয়া যাবে। যার ফলে, ইউজারদের সময় বাঁচবে এবং আরও নিখুঁত উত্তর পাওয়া যাবে। 

77
হোয়াইট-কলার চাকরিতে বড় প্রভাব?

সাধারণ কাজের জন্য 'GPT-5.4 Thinking' এবং জটিল পেশাগত ও প্রাতিষ্ঠানিক (Enterprise) ব্যবহারের জন্য 'GPT-5.4 Pro' মডেলটি ডিজাইনটি করা হয়েছে। বর্তমানে এই সুবিধাটি ChatGPT Plus, Team এবং Pro ইউজাররা পাচ্ছেন। AI প্রযুক্তির পরবর্তী বড় লাফ হিসেবে দেখা হচ্ছে এই GPT-5.4-কে। আশা করা হচ্ছে, ভবিষ্যতে হোয়াইট-কলার চাকরিতে এটি বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories