Realme C100 4G: বাজারে চলে এল নতুন বাজেটের মধ্যে নতুন ফোন, শক্তিশালী ব্যাটারি এবং মিলিটারি-গ্রেড সুরক্ষা?

Published : Apr 10, 2026, 10:23 AM IST
Realme C100 4G: বাজারে চলে এল নতুন বাজেটের মধ্যে নতুন ফোন, শক্তিশালী ব্যাটারি এবং মিলিটারি-গ্রেড সুরক্ষা?

সংক্ষিপ্ত

Realme C100 4G: এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর 8000mAh ক্ষমতার বিশাল ব্যাটারি। 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় দ্রুত চার্জ দেওয়া সম্ভব এবং দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে। এছাড়াও, ফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP66, IP68, IP69 এবং IP69K রেটিং পেয়েছে। কোম্পানির দাবি, এটি মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স পরীক্ষাতেও সফলভাবে পাশ করেছে।

Realme C100 4G: রিয়ালমি( Realme) তাদের বাজেট স্মার্টফোনের তালিকায় নতুন একটি মডেলযে যোগ করেছে। ভিয়েতনামের বাজারে লঞ্চ হয়েছে 'Realme C100 4G'। এই ফোনটি মূলত দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং অত্যন্ত মজবুত ডিজাইনের উপর জোর দিয়ে তৈরি করা হয়েছে। বড় স্ক্রিন, শক্তিশালী ব্যাটারি এবং ভালো ক্যামেরা, এই তিনটি বিষয়ই Realme C100 4G-র প্রধান আকর্ষণ।

Realme C100 4G: প্রধান ফিচারগুলি কী কী?

Realme C100 4G ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির একটি বড় এইচডি+ ডিসপ্লে। ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকায় স্ক্রিন ব্যবহারের অভিজ্ঞতা আরও মসৃণ হবে। এর ব্রাইটনেস ১২০০ নিটস পর্যন্ত থাকে। ফলে, দিনের আলোতেও স্ক্রিন দেখতে কোনও অসুবিধা হবে না। সুরক্ষার জন্য এতে Armorshell Glass ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Helio G92 Max চিপসেট দেওয়া হয়েছে। 

এটির সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম  এবং ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ফোনটি Android 16-এর উপর ভিত্তি করে তৈরি Realme UI 7.0-এ চলে। ফটোগ্রাফির জন্য পিছনে ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় নাইট মোড, পোর্ট্রেট এবং প্রো মোডের মতো বিভিন্ন ফিচার সাপোর্ট করে। সেলফির জন্য সামনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। 

এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর 8000mAh ক্ষমতার বিশাল ব্যাটারি। 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় দ্রুত চার্জ দেওয়া সম্ভব এবং দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে। এছাড়াও, ফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP66, IP68, IP69 এবং IP69K রেটিং পেয়েছে। কোম্পানির দাবি, এটি মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স পরীক্ষাতেও সফলভাবে পাশ করেছে।

ফোনটির দাম কত?

ভিয়েতনামে এই ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ২২,৫০০ টাকা। ফোনটি Eternal Brown, Triumphal Purple এবং White Glory—এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। যারা কম দামে দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং একটি মজবুত ফোন খুঁজছেন, তাদের জন্য Realme C100 4G একটি দারুণ বিকল্প হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Gas Cylinder: গ্যাস সিলিন্ডার বিভিন্ন রঙের হয়, কিন্তু কোনটির ব্যবহার কোন খাতে জানেন কি?
WhatsApp Update: হোয়াটসঅ্যাপের ইতিহাসে সবচেয়ে বড় আপডেট, মেসেজ করতে আর ফোন নম্বর লাগবে না