ভারতে গ্যালাক্সি এ০৮ স্মার্টফোন নিয়ে এল স্যামসাং। ফোনটির দাম রাখা হয়েছে ১৮,৪৯৯ টাকা। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের একটিমাত্র ভ্যারিয়েন্টেই ফোনটি বাজারে এসেছে। স্যামসাংয়ের নিজস্ব স্টোর, রিটেিল দোকান এবং ই-কমার্স ওয়েবসাইট থেকে ফোনটি কিনতে পারবেন। গাঢ় নীল, সবুজ এবং রুপোলি— এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই এবং কিছু আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৯ মাস পর্যন্ত ইএমআই সুবিধাও দিচ্ছে কোম্পানি।
বড় ব্যাটারি, ভালো ক্যামেরা এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট যাঁরা খুঁজছেন, তাদের কথা মাথায় রেখেই ফোনটিকে বাজারে আনা হয়েছে। গ্যালাক্সি এ০৮-এর সবচেয়ে বড় চমক হলো এর সফটওয়্যার আপডেট। স্যামসাং জানিয়েছে, এই ফোনে টানা ৬টি ওএস আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। যাঁরা দীর্ঘদিন একটি ফোন ব্যবহার করতে চান, তাঁদের জন্য এটি দারুণ খবর। পাশাপাশি এতে স্যামসাং নক্স (Knox) সিকিউরিটিও রয়েছে।