Samsung Galaxy S27: আইফোনকে টেক্কা দিতে আসছে স্যামসাং! ফাঁস হল নতুন ফোনের চোখধাঁধানো ফিচার

Published : Jul 28, 2026, 08:40 PM IST

Samsung Galaxy S27: এই সিরিজটি নিয়ে বাজারে জোর জল্পনা। শোনা যাচ্ছে, এই ফোনটি মার্কেটে এলে স্মার্টফোনের বাজার কাঁপিয়ে দেবে স্যামসাং। নেক্সট লেভেল ক্যামেরা, নতুন সিলিকন কার্বন ব্যাটারি আর Sony সেন্সর-সহ S27 সিরিজের স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়ে গেছে।

PREV
16
স্যামসাং S27-এর গোপন ফিচার ফাঁস

স্মার্টফোনপ্রেমীদের জন্য স্যামসাং দারুণ খবর নিয়ে আসছে। তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি S27 সিরিজের গোপন তথ্য ও ফিচার অনলাইনে ফাঁস হয়ে গেছে ইতিমধ্যেই। এবার স্যামসাং গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে নেক্সট-লেভেল ক্যামেরা সেন্সর এবং অত্যাধুনিক ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করতে চলেছে।

26
চারটি নতুন মডেল, শক্তিশালী লাইনআপ

অ্যাপলের আইফোনের মতোই স্যামসাং তাদের লাইনআপ আরও শক্তিশালী করছে। এবার 'নিউ মিরাকল' বা 'নেক্সট মিরাকল' কোডনেমে চারটি নতুন স্মার্টফোন তৈরি করছে সংস্থাটি: • NM1: গ্যালাক্সি S27 (Galaxy S27) • NM2: গ্যালাক্সি S27+ (Galaxy S27+) • NM3: গ্যালাক্সি S27 প্রো (Galaxy S27 Pro) • NM4: গ্যালাক্সি S27 আলট্রা (Galaxy S27 Ultra) S27 প্রো মডেলটি আসায় গ্রাহকরা কম বাজেটে প্রিমিয়াম ফিচার্স পেতে পারেন।

36
Sony ক্যামেরার কামাল: উঠবে সুপার ক্ল্যারিটির ছবি
এই সিরিজের সবচেয়ে বড় আপগ্রেড হতে চলেছে ক্যামেরা বিভাগে। গ্যালাক্সি S27 এবং S27+ বেস মডেলে স্যামসাং প্রথমবার Sony-র তৈরি 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর ব্যবহার করবে। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্টের সাহায্যে এই ক্যামেরায় রাতের বেলাতেও দারুণ শার্প ছবি তোলা যাবে।
46
প্রফেশনাল ক্যামেরা সেটআপ: প্রো এবং আলট্রা মডেল
যারা ফটোগ্রাফি ভালোবাসেন, তাদের জন্য গ্যালাক্সি S27 প্রো এবং S27 আলট্রা মডেল দুটি স্বপ্নের ফোন হতে চলেছে। • দুটি ফোনেই থাকবে 50MP Sony IMX855 আলট্রাওয়াইড ক্যামেরা সেন্সর। • 5x অপটিক্যাল জুম-সহ একটি 50MP টেলিফটো ক্যামেরার মাধ্যমে দূরের জিনিসও স্পষ্ট ক্যাপচার করা যাবে। • S27 আলট্রা মডেলে কোয়াড-ক্যামেরা সেটআপ থাকতে পারে।
56
দারুণ সেলফি ফিচার, অটোফোকাস আপগ্রেড!

সোশ্যাল মিডিয়ার যুগে সেলফির গুরুত্ব মাথায় রেখে স্যামসাং ফ্রন্ট ক্যামেরাও আপগ্রেড করেছে। S27 প্রো এবং S27 আলট্রা মডেলে অটোফোকাস সাপোর্ট-সহ একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া হচ্ছে। যার সাহায্যে প্রোডাকশন কোয়ালিটির ভিডিও কল করা বা ইনস্টাগ্রাম রিল বানানো অনেক সহজ হবে।

66
সিলিকন কার্বন ব্যাটারি প্রযুক্তি

স্মার্টফোনের চার্জিং সমস্যার সমাধানে স্যামসাং নতুন সিলিকন কার্বন ব্যাটারি প্রযুক্তি আনছে। এটি ছোট আকারেও বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে। পাশাপাশি উন্নত প্রাইভেসি ফিচার এবং নেক্সট-জেনারেশন ডিসপ্লেও আসছে। বাজার বিশেষজ্ঞদের মতে, এই শক্তিশালী সিরিজটি 2027 সালের শুরুতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories