
Samsung Smartphones: স্যামসাং ভারতে তাদের রিফার্বিশড স্মার্টফোনের বিশেষ বিক্রি শুরু করেছে। এবার থেকে গ্রাহকরা অনেক কম দামে, এক বছরের ওয়ারেন্টি সহ স্যামসাং-এর জনপ্রিয় গ্যালাক্সি স্মার্টফোনগুলি কিনতে পারবেন। গত বছর লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ মডেল গ্যালাক্সি এস২৫ আলট্রা-র মতো ফোনও এখন সাধ্যের মধ্যেই চলে এসেছে। শুধু দামি ফোনই নয়, বেশ কিছু মিড-রেঞ্জের ফোনও এই তালিকায় রয়েছে।
স্যামসাং-এর 'রি-নিউড' প্রোগ্রামের মাধ্যমে এই রিফার্বিশড ফোনগুলো ভারতে বিক্রি করা হচ্ছে। কোম্পানির দাবি, প্রতিটি ফোন তাদের নিজস্ব ইঞ্জিনিয়ারদের দিয়ে ভালোভাবে পরীক্ষা করা হয়েছে। তাই পারফরম্যান্স বা কোয়ালিটির সঙ্গে কোনও আপস করা হয়নি। সফটওয়্যার ভেরিফিকেশন সহ সব ধরনের পরীক্ষা করার পরেই ফোনগুলো বিক্রির জন্য আনা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে যে, এই ফোনগুলি সারানোর জন্য স্যামসাং-এর আসল পার্টস ব্যবহার করা হয়েছে এবং একেবারে নতুন রিটেল বক্সে প্যাক করে দেওয়া হবে। ফোনের ভিতর থেকে পুরনো সমস্ত ডেটা মুছে ফেলা হয়েছে এবং লেটেস্ট সফটওয়্যার ইনস্টল করা আছে। সবচেয়ে বড় ব্যাপার হলো, নতুন গ্যালাক্সি ফোনের মতোই এই ফোনগুলির সঙ্গেও এক বছরের ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি পাওয়া যাবে।
বিক্রির আগে ফোনগুলির চার্জিং, ব্যাটারি এবং অন্যান্য সব ফিচার ঠিকমতো কাজ করছে কিনা, তা নিশ্চিত করা হয়েছে। বক্সের মধ্যে একটি চার্জিং কেবল, ইউজার ম্যানুয়াল এবং একটি ইজেক্টর পিন থাকবে। স্যামসাং-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং স্যামসাং শপ অ্যাপ থেকে এই ফোনগুলো কেনা যাচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা
রিফার্বিশড ফোনের দাম: ৯৭,৪৯৯ টাকা
নতুন ফোনের দাম: ৯৯,৯৯৯ টাকা
স্যামসাং গ্যালাক্সি এস২৫
রিফার্বিশড ফোনের দাম: ৫৮,৭৪৯ টাকা
নতুন ফোনের দাম: ৬২,৯৯৯ টাকা
স্যামসাং গ্যালাক্সি এ৫৬
রিফার্বিশড ফোনের দাম: ৩২,৭৪৯ টাকা
নতুন ফোনের দাম: ৫২,৪৯৯ টাকা
স্যামসাং গ্যালাক্সি এ৩৬
রিফার্বিশড ফোনের দাম: ২৩,২৪৯ টাকা
নতুন ফোনের দাম: ৩৩,৯৯৯ টাকা
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।