Telecom Hike: আর নয় ফ্রি 5G সার্ভিস? Jio-Airtel রিচার্জের দাম বাড়াচ্ছে ১৫%! রইল বিস্তারিত

Published : Jul 08, 2026, 09:09 PM IST

Telecom Hike: মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা! শোনা যাচ্ছে, Jio, Airtel, Vodafone-এর মতো সংস্থাগুলি রিচার্জের দাম ১৫% পর্যন্ত বাড়াতে চলেছে। শুধু তাই নয়, বিনামূল্যে 5G পরিষেবাও বন্ধ হয়ে যেতে পারে।

PREV
14
রিচার্জের দাম বাড়াচ্ছে মোবাইল সংস্থাগুলি

এমনিতেই মোবাইল রিচার্জের খরচ নিয়ে দেশের লক্ষ লক্ষ গ্রাহক ক্ষুব্ধ। তার মধ্যেই তাদের জন্য চলে এল আরও একটি খারাপ খবর। আগামী কয়েক মাসের মধ্যেই মোবাইল ব্যবহারকারীদের মাসিক খরচ আরও বাড়তে চলেছে। 'সেন্ট্রাম ইনস্টিটিউশনাল রিসার্চ' নামে একটি ব্রোকারেজ সংস্থা তাদের রিপোর্টে জানিয়েছে, আগামী ৩-৪ মাসের মধ্যে মোবাইল রিচার্জের দাম প্রায় ১২-১৫% অবধি বৃদ্ধি পেতে পারে।

24
জিও, এয়ারটেল, ভোডাফোন

রিপোর্ট অনুযায়ী, আগামী ৩-৪ মাসের মধ্যে রিচার্জ প্ল্যানের দাম ১২ থেকে ১৫ শতাংশ বাড়তে পারে। বর্তমানে বাজারে Jio, Airtel এবং Vodafone-এর মতো হাতে গোনা কয়েকটি টেলিকম সংস্থাই রয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, এই কারণেই দাম বাড়ানো সংস্থাগুলির জন্য সহজ হয়ে গেছে। ভারতীয় মোবাইল বাজারে এখন Jio, Airtel, Vi এবং BSNL-ই প্রধান প্রতিযোগী। বাজারে প্রতিযোগিতা কমে যাওয়ায় এই সংস্থাগুলি তাদের আয় বাড়ানোর ভালো সুযোগ পেয়েছে।

34
১৫% পর্যন্ত বাড়ছে রিচার্জের খরচ

এই সুযোগকে কাজে লাগিয়ে সংস্থাগুলি তাদের ট্যারিফ প্ল্যান, অর্থাৎ মোবাইল রিচার্জের খরচ ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে। এর ফলে, গ্রাহকদের মাসিক বাজেটে অতিরিক্ত চাপ পড়বে। গত কয়েক বছরে, সারা দেশে ইন্টারনেটের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। 4G এবং 5G পরিষেবা ছোট ছোট গ্রাম পর্যন্ত পৌঁছে যাওয়ায় গ্রাহকরা এখন অনেক বেশি ডেটা ব্যবহার করছেন।

44
আর নয় 'ফ্রি 5G'?

রিচার্জের দাম বৃদ্ধি পাওয়ার এটিও একটি বড় কারণ। অন্যদিকে, Jio এবং Airtel ক্রমাগত তাদের গ্রাহক সংখ্যা বাড়িয়ে চলেছে। এই সংস্থাগুলি দেশের ৯০ শতাংশেরও বেশি জেলায় 5G পরিষেবা চালু করেছে। বহু মানুষ হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা পাচ্ছেন। যার ফলে, গ্রাহক সংখ্যা এবং ডেটা ব্যবহারের খরচও বাড়ছে অনেকটাই। শোনা যাচ্ছে, এই দাম বাড়ানোর সময়েই Jio এবং Airtel তাদের প্রিমিয়াম প্ল্যানগুলিতে দেওয়া 'ফ্রি আনলিমিটেড 5G' অফারটি তুলে নিতে পারে। ভবিষ্যতে 5G ডেটা ব্যবহারের জন্য আলাদা করে রিচার্জ করতে হতে পারে। 

Read more Photos on
click me!

Recommended Stories