অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে শক্তিশালী পাসওয়ার্ড ও 2FA ব্যবহার করুন

Published : Apr 01, 2026, 01:00 PM IST
upi 04

সংক্ষিপ্ত

অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে শক্তিশালী পাসওয়ার্ড ও 2FA ব্যবহার করুন। সহজ কিছু টিপস মেনে চললেই হ্যাকিং থেকে বাঁচা সম্ভব এবং ব্যক্তিগত তথ্য থাকবে নিরাপদ।

অনলাইন প্রতারণা এবং হ্যাকিং হলো তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ব্যক্তি এবং প্রতিষ্ঠান বা সংস্থা সামগ্রীর অর্থ বা ব্যক্তিগত তথ্য চুরি বা এর অপব্যবহার করা। অনলাইন প্রতারণা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে প্রতারক ব্যক্তিগত আর্থিক বা গোপনীয় তথ্য ফাঁদে ফেলে চুরি করে বা ভুয়ো অফার বা লেনদেনের মাধ্যমে ক্ষতি করে। এটি সাধারণত ফিশিং, স্প্যামিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, লটারী কিংবা ম্যালওয়ার ব্যবহার করে করা হয়। আর হ্যাকিং হল ডিজিটাল বা ইলেক্ট্রনিক সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্ক অনুমোদিত প্রবেশ করে ডাটা বা তথ্য চুরি, পরিবর্তন বা ধ্বংস করার প্রক্রিয়া। এটি একটি ডিজিটাল আর্ট জাত দীর্ঘ প্র্যাকটিস ও দক্ষতার মাধ্যমে রপ্ত করা হয়।

স্মার্টফোন এখন প্রায় সকলের হাতেই রয়েছে। এই স্মার্টফোন সুরক্ষিত রাখার প্রথম চাবিকাঠি স্ট্রং অর্থাৎ শক্তিশালী পাসওয়ার্ড (Password)। শুধু ফোন কেন, কম্পিউটার হোক বা ট্যাব, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হোক বা অনলাইনে কোনও ওয়েবসাইটে খোলা অ্যাকাউন্ট- সব ক্ষেত্রেই সুরক্ষার প্রাথমিক পর্যায় একটা ভাল পাসওয়ার্ড (Strong Password) সেট করা। মূলত স্ট্রং অর্থাৎ শক্তিশালী পাসওয়ার্ড সেট করতে পারলে ইউজার বেশি সুরক্ষিত থাকবেন। তবে এই পাসওয়ার্ড তৈরির সময় অর্থাৎ সেট করার ক্ষেত্রে আমরা অজান্তেই কিছু ভুল করে ফেলি।

কোনও হ্যাকার যদি পাসওয়ার্ড জেনে যায়, তবে তারা টাকা, ব্যক্তিগত ছবি, চ্যাট এবং সমস্ত তথ্য চুরি করতে পারে। কিন্তু সুখবর হল, হ্যাকারদের প্রতিরোধ করা খুবই সহজ। শুধু একটি শক্তিশালী পাসওয়ার্ড এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) ব্যবহার করতে হবে। এই দুটি জিনিসের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টগুলোকে কার্যত হ্যাক-প্রুফ করে তোলা যেতে পারে।

কি কি ভুল আমরা করি ?

নাম, ফোন নম্বর, জন্ম তারিখ - এইসব সাধারণ তথ্য যা আপনার ব্যক্তিগত তথ্য - এগুলো দিয়ে পাসওয়ার্ড তৈরি করা উচিত নয়। কারণ হ্যাকাররা এইসব তথ্য সহজে হাতিয়ে নিতে পারে। অতএব পাসওয়ার্ড সেট করার সময় নিজের নাম, ফোন নম্বর, জন্ম তারিখ এইসব তথ্য এড়িয়ে চলা মঙ্গলের।

শক্তিশালী বা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে চাইলে তার মধ্যে ব্যবহার করুন ক্যারেক্টার। অর্থাৎ @, # - এই জাতীয় ক্যারেক্টার ব্যবহার করতে হবে। সংখ্যার সঙ্গে অক্ষর মিলিয়ে মিশিয়ে পাসওয়ার্ড তৈরি করা প্রয়োজন। তাহলে হ্যাকাররা সহজে আপনার পাসওয়ার্ডের হদিশ পাবে না। ব্লক লেটার, স্মল লেটার ব্যবহার করতে পারেন পাসওয়ার্ডে। ব্যবহার করতে পারেন একটু অজানা, অচেনা শব্দ।

সর্বত্র একই পাসওয়ার্ড রাখবেন না। ইউজাররা মনে রাখার সুবিধার জন্য একই পাসওয়ার্ড একাধিক মাধ্যমে ব্যবহার করে থাকেন। তবে এমনটা করা উচিত নয়। আগে ব্যবহার হয়েছে এমন পাসওয়ার্ড আর ব্যবহার না করাই ভাল।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Oracle Layoffs: আমেরিকা এবং ভারত জুড়ে ব্যাপক ছাঁটাই! বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা ওরাকেলের চরম সিদ্ধান্ত
OnePlus Nord CE 6: বক্সে চার্জার নেই, কিন্তু ব্যাটারি দুর্দান্ত! OnePlus Nord CE 6-এর সেরা ফিচারগুলি জানেন?