Vivo T5 5G: দানব ব্যাটারি আর 144Hz ডিসপ্লে নিয়ে ভারতে আসছে ভিভোর নতুন ফোন, দাম কত?

Published : Sep 01, 2026, 04:56 PM IST
Vivo T5 5G: দানব ব্যাটারি আর 144Hz ডিসপ্লে নিয়ে ভারতে আসছে ভিভোর নতুন ফোন, দাম কত?

সংক্ষিপ্ত

Vivo T5 5G: Vivo ভারতে তাদের নতুন T সিরিজের স্মার্টফোন Vivo T5 5G লঞ্চ করতে চলেছে আগামী ২ সেপ্টেম্বর। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল এর বিশাল 7,050 mAh ব্যাটারি, 144Hz কার্ভড AMOLED ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।

Vivo T5 5G: স্মার্টফোনের বাজারে নতুন ফোন নিয়ে হাজির হচ্ছে Vivo। কোম্পানির T সিরিজের নতুন স্মার্টফোন Vivo T5 5G ভারতে লঞ্চ হবে আগামী ২ সেপ্টেম্বর, দুপুর ১২টায়। ফোনটি লঞ্চ হওয়ার আগেই কোম্পানি এই হ্যান্ডসেটটির প্রধান ফিচারগুলি সামনে নিয়ে এসেছে। এই ফোনের আসল চমক হল, এটির 7,050 mAh-এর বিশাল ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট-সহ কার্ভড AMOLED ডিসপ্লে।

7,050 mAh ব্যাটারি

Vivo T5 5G ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল, এটির শক্তিশালী ব্যাটারি। ফোনটিতে 7,050 mAh-এর একটি বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। Vivo-র দাবি, একবার ফুল চার্জ দিলে এই ফোনে ৮৫ ঘণ্টা গান শোনা যাবে, ৩৪.৭ ঘণ্টা ধরে অফলাইনে ভিডিও দেখা যাবে এবং প্রায় ৭.৯ ঘণ্টা গেম খেলা যাবে। কোম্পানির আরও দাবি, এই ব্যাটারির স্বাস্থ্য অন্তত পাঁচ বছর পর্যন্ত ভালো থাকবে। অবাক করা বিষয় হল, এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি মাত্র ৭.৯৯ মিমি পাতলা।

Philips Smartphone: এবার ভারতের বাজারে আসছে ফিলিপসের স্মার্টফোন, দাম থাকবে বাজেটের মধ্যেই?

144Hz কার্ভড AMOLED ডিসপ্লে

Vivo T5 5G-তে থাকছে ৬.৮৩ ইঞ্চির একটি 1.5K 3D কার্ভড AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনের আরেকটি বড় আকর্ষণ হল এর 144Hz রিফ্রেশ রেট। ডিসপ্লেটির সর্বোচ্চ ব্রাইটনেস 2,000 নিটস এবং পিক্সেল ডেনসিটি 449 PPI। হাই রিফ্রেশ রেটের কারণে গেমিং, ভিডিও দেখা বা স্ক্রোল করার সময় ইউজাররা খুবই মসৃণ অভিজ্ঞতা পাবেন।

50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা

ক্যামেরার দিক থেকেও ফোনটি বেশ আকর্ষণীয়। পিছনে দুটি ক্যামেরা সেটআপ রয়েছে। মূল ক্যামেরাটি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট-সহ 50 মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সর। সেইসঙ্গে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের সামনের ও পিছনের, দুই ক্যামেরা দিয়েই 4K ভিডিও রেকর্ড করা যাবে।

ডাইমেনসিটি 7500 টার্বো চিপসেট

পারফরম্যান্সের জন্য Vivo T5 5G-তে MediaTek Dimensity 7500 Turbo চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি Android 16-এর উপর ভিত্তি করে তৈরি OriginOS 6 অপারেটিং সিস্টেমে চলবে। Vivo তিন প্রজন্মের অপারেটিং সিস্টেম আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।

Samsung Camera: স্মার্টফোন ক্যামেরা এবার অন্য লেভেলে! স্যামসাং আনল নতুন সেন্সর

জল ও ধুলো থেকে সুরক্ষা

ফোনটিকে জল এবং ধুলো থেকে বাঁচানোর জন্য IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। ৭.৯৯ মিমি পুরু এই Vivo T5 5G ফোনটি রয়্যাল ব্রোঞ্জ এবং সিলভার গ্রিন—এই দুটি রঙে পাওয়া যাবে।

বিক্রি হবে ফ্লিপকার্ট ও ভিভো স্টোরে

আগামী ২ সেপ্টেম্বর, দুপুর ১২টায় ভারতে ফোনটির আনুষ্ঠানিক লঞ্চ। লঞ্চের পর এটি ফ্লিপকার্ট এবং ভিভোর অফিসিয়াল অনলাইন স্টোর থেকে কেনা যাবে। ফোনের দাম এবং বিভিন্ন র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য লঞ্চের দিনই ঘোষণা করা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Technology News: ফোন ১০০% চার্জ হওয়ার পরেও চার্জে লাগিয়ে রাখেন? এই ভুলেই বিস্ফোরণের ঝুঁকি বাড়ছে
Nancy Grace Roman Telescope: লক্ষ্য নতুন গ্রহের সন্ধান, মহাকাশে পাড়ি ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপের