Vivo X Fold 6: স্যামসাংকে টেক্কা দিতে এল ভিভোর নতুন ফোল্ডিং ফোন! ২০০MP ক্যামেরা, ৬৯০০mAh ব্যাটারি?

Published : Oct 08, 2026, 01:54 PM IST

Vivo X Fold 6: ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে রাজত্ব করতে ভারতে অফিশিয়ালি লঞ্চ হয়ে গেল ভিভোর নতুন ফোন 'ভিভো এক্স ফোল্ড ৬' (Vivo X Fold 6)।

PREV
15
ভারতে লঞ্চ হল ভিভো এক্স ফোল্ড ৬, রয়েছে ৬৯০০mAh ব্যাটারি

ভারতের ফোল্ডিং স্মার্টফোনের বাজারে এক নম্বর জায়গা দখল করতে ভিভো অফিশিয়ালি তাদের নতুন 'ভিভো এক্স ফোল্ড ৬' (Vivo X Fold 6) লঞ্চ করেছে। আগের মডেলের চেনা ডিজাইনের সঙ্গেই একগুচ্ছ আধুনিক ফিচার নিয়ে বাজারে পা রাখল এই নতুন ফোনটি। আর এই ফোন লঞ্চ হতেই গ্যাজেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে ভিভোর এই নতুন ফোল্ডেবল ডিভাইসটি।

25
ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে ভিভোর ধামাকা

অ্যাপল বা স্যামসাংয়ের মতো কোম্পানিগুলি এখন পাসপোর্টের মতো চওড়া ফোল্ডিং ফোন বানাচ্ছে। কিন্তু ভিভো তাদের পুরনো এক্স ফোল্ড ৫-এর ডিজাইনটাই ধরে রেখেছে। ফোনটা লম্বায় একটু বড় আর চওড়ায় কম হওয়ায় হাতে ধরতে বেশ সুবিধে হয়। ডিজাইনে খুব একটা বদল না আনলেও, দরকারি সব লেটেস্ট টেকনোলজি দিয়ে ফোনটিকে বাজারের অন্যতম শক্তিশালী ফোল্ডিং ফোন হিসেবে তৈরি করেছে ভিভো।

35
দুর্দান্ত ডিসপ্লে এবং আইপি৫৯ রেটিং

ধুলো আর জলের হাত থেকে বাঁচাতে কোম্পানি ফোনটিতে আইপি৫৯ (IP59) রেটিং দিয়েছে। ভিভো এই মডেলটিতে ৮.০২ ইঞ্চির বিশাল ফোল্ডিং ইনার ডিসপ্লে এবং ৬.৫১ ইঞ্চির কভার স্ক্রিন দিয়েছে। দুটি স্ক্রিনেই ১২০Hz রিফ্রেশ রেট সহ লেটেস্ট LTPO AMOLED প্যানেল ব্যবহার করা হয়েছে। মিডিয়াটেকের 'ডাইমেনসিটি ৯৫০০' চিপসেট এবং অরিজিন ওএস ৭ (Origin OS 7)-এর সাহায্যে ফোনটি চলবে। ভারতে এটি ১২GB র‍্যাম এবং ৫১২GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

45
২০০ মেগাপিক্সেলের দুর্ধর্ষ ক্যামেরা সেটআপ

ক্যামেরার দিক থেকেও ফোনটি দারুণ। পিছনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা (OIS সাপোর্ট সহ), ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স (৩x জুম) এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। ছবি তোলার সময় আলোর প্রতিফলন আটকাতে এতে বিখ্যাত 'জাইস' (Zeiss) টেকনোলজি এবং 'টি-স্টার' (T-star) কোটিং ব্যবহার করা হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য ভিতরের ও বাইরের স্ক্রিনে ২০ মেগাপিক্সেলের দুটো আলাদা ক্যামেরা রয়েছে।

55
মেগা ব্যাটারি এবং সুপার ফাস্ট চার্জিং

ভিভো এই ফোনে ফোল্ডিং দুনিয়ার সবচেয়ে বড় ৬৯০০mAh ব্যাটারি দিয়েছে। দ্রুত চার্জ করার জন্য রয়েছে ৮০W ওয়্যার্ড এবং ৪০W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। ভারতে ভিভো এক্স ফোল্ড ৬ (১২GB + ৫১২GB) মডেলের দাম রাখা হয়েছে ২,১৯,৯৯৯ টাকা। কালো (Black) এবং টিল (Teal)—এই দুটি প্রিমিয়াম রঙে ফোনটি কেনা যাবে। আগামী ১৩ অক্টোবর থেকে এর অফিশিয়াল বিক্রি শুরু হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories