WhatsApp Plus: এবার WhatsApp হবে আপনার মনের মতো? চলে এল নতুন প্রিমিয়াম আপডেট

Published : May 12, 2026, 05:32 PM IST

WhatsApp Plus: WhatsApp নিয়ে এল নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন সার্ভিস ‘WhatsApp Plus’। এই নতুন প্ল্যানের মাধ্যমে ইউজাররা নিজেদের পছন্দমতো অ্যাপের থিম, আইকন, রিংটোন বদলে ফেলতে পারবেন। 

PREV
15
ওয়াটসঅ্যাপ প্লাস

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp ব্যবহার করে থাকেন। এবার iPhone ইউজারদের জন্য সংস্থাটি নিয়ে এল নতুন ‘WhatsApp Plus’ প্রিমিয়াম সাবস্ক্রিপশন। যার মাধ্যমে ইউজাররা নিজেদের পছন্দমতো অ্যাপকে সাজিয়ে নিতে পারবেন। আপাতত কয়েকজন iPhone ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে এই আপডেট পাচ্ছেন। তবে চ্যাট, ভয়েস এবং ভিডিও কলের মতো সাধারণ পরিষেবাগুলি আগের মতোই বিনামূল্যে পাওয়া যাবে। 

25
ওয়াটসঅ্যাপে নতুন আপডেট

WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, iOS 26.17.74 ভার্সনে কিছু ইউজার এই WhatsApp Plus ফিচারটি দেখতে পাচ্ছেন। ব্যবহারকারীরা নিজেদের WhatsApp সেটিংসে গিয়ে এই সাবস্ক্রিপশন অপশনটি এসেছে কি না, তা দেখতে পারেন। প্রাথমিক পর্যায়ে এই ফিচার সাধারণ WhatsApp Messenger ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। WhatsApp Business অ্যাকাউন্টে এই ফিচারটি এখনও চালু হয়নি। এটি একটি মান্থলি সাবস্ক্রিপশন, যা ইউজার বাতিল না করলে প্রতি মাসে নিজে থেকেই রিনিউ হয়ে যাবে।

35
ওয়াটসঅ্যাপ সাবস্ক্রিপশন

এই নতুন সাবস্ক্রিপশনের প্রধান আকর্ষণ হল, এটির কাস্টোমাইজেশন ফিচার। WhatsApp Plus ব্যবহারকারীরা ১৮টি নতুন অ্যাকসেন্ট কালার এবং ১৪ ধরনের অ্যাপ আইকন পাবেন। ভাইব্র্যান্ট ব্লু, রয়্যাল পার্পল, ফরেস্ট গ্রিন, গোল্ডেন ইয়েলোর মতো রঙ ব্যবহার করে WhatsApp-এর লুক বদলে ফেলা যাবে। এর ফলে সাধারণ মেসেজিং অ্যাপ থেকে WhatsApp একটি পার্সোনাল স্টাইল প্ল্যাটফর্মে পরিণত হবে।

45
ওয়াটসঅ্যাপ প্রিমিয়াম ফিচার

সাধারণ ইউজাররা যেখানে মাত্র ৩টি চ্যাট পিন করতে পারেন, সেখানে WhatsApp Plus ব্যবহারকারীরা ২০টি পর্যন্ত চ্যাট পিন করে রাখতে পারবেন। এছাড়াও নির্দিষ্ট চ্যাট লিস্টের জন্য আলাদা থিম, রিংটোন এবং নোটিফিকেশন টোন সেট করার সুবিধাও থাকছে। এই সাবস্ক্রিপশনে Flutter, Ripple, Quest, Bubble, Carnival-এর মতো ১০টি নতুন রিংটোন অপশনও রয়েছে। এতে WhatsApp ব্যবহারের অভিজ্ঞতা আরও রঙিন হয়ে উঠবে।

55
আইফোন ওয়াটসঅ্যাপ আপডেট

ইউরোপের দেশগুলিতে এই সাবস্ক্রিপশনের মাসিক খরচ ২.৪৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭৪ টাকা। তবে বিভিন্ন দেশে এই খরচের পরিমাণ আলাদা হতে পারে। ভবিষ্যতে এটিতে আরও নতুন প্রিমিয়াম ফিচার যোগ করা হবে বলে শোনা যাচ্ছে। WhatsApp জানিয়েছে, যারা সাবস্ক্রিপশন নেবেন না, তাদের জন্য বিনামূল্যের পরিষেবা আগের মতোই চালু থাকবে, তাই সাধারণ ব্যবহারকারীদের কোনও চিন্তার কারণ নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories