X Handle: X-এই হবে ব্যাঙ্ক! ইলন মাস্ক আনলেন X Money, এবার পছন্দের প্ল্যাটফর্ম থেকেই পাঠান টাকা

Published : Aug 18, 2026, 02:32 AM IST
X Handle: X-এই হবে ব্যাঙ্ক! ইলন মাস্ক আনলেন X Money, এবার পছন্দের প্ল্যাটফর্ম থেকেই পাঠান টাকা

সংক্ষিপ্ত

X Handle: X-কে 'এভরিথিং অ্যাপ' বানানোর লক্ষ্যে ইলন মাস্ক চালু করলেন X Money। এখন X থেকেই টাকা পাঠানো, বিল দেওয়া, ডেবিট কার্ড সব হবে।

X Handle:

X Money, Elon Musk, X Payments, Social Media Banking

*Sarangsho:*

X-কে 'এভরিথিং অ্যাপ' বানানোর লক্ষ্যে ইলন মাস্ক চালু করলেন X Money। এখন X থেকেই টাকা পাঠানো, বিল দেওয়া, ডেবিট কার্ড সব হবে।

X Handle: টুইট করবেন, ভিডিও দেখবেন, শপিং করবেন... আর এবার টাকাও পাঠাবেন! সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম *X (formerly Twitter)-কে 'এভরিথিং অ্যাপ'* হিসেবে গড়ে তোলার পরিকল্পনায় আরও এক ধাপ এগোলেন *ইলন মাস্ক*। প্ল্যাটফর্মে চালু হল নতুন আর্থিক লেনদেন পরিষেবা *X Money*।

*X Money দিয়ে কী কী করা যাবে?*

*১. তাৎক্ষণিক টাকা পাঠানো*:

আর UPI বা ব্যাংক অ্যাপ খোলার ঝামেলা নেই। X-এর হ্যান্ডেল দিয়েই অন্য ইউজারকে ফ্রি-তে ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবেন। পিয়ার-টু-পিয়ার পেমেন্ট একদম অ্যাপের ভেতরেই।

*২. X Visa ডেবিট কার্ড*:

সাথে আসছে X Card। Visa-এর ডেবিট কার্ড। যেটা দিয়ে যেকোনো জায়গায় পেমেন্ট করা যাবে। থাকছে 3% ক্যাশব্যাক, কোনো ফরেন ট্রানজাকশন ফি নেই, আর সারা বিশ্বে ফ্রি ATM তোলা। Apple Pay, Google Pay-তেও অ্যাড করা যাবে।

*৩. ব্যাংকের সব ফিচার এক জায়গায়*:

ডিপোজিট অ্যাকাউন্ট, বিল পেমেন্ট, ওয়্যার ট্রান্সফার, এমনকি ফিজিক্যাল চেকও পাঠানো যাবে। স্যালারি ডাইরেক্ট X-এ আসবে। আর Premium+ ইউজাররা 6% পর্যন্ত APY পাবেন ডিপোজিটের উপর। বেতনও 2 দিন আগে পেয়ে যেতে পারেন।

*৪. সুরক্ষা*

পাসওয়ার্ড নয়, পাসকি দিয়ে সিকিউরিটি। ট্রানজাকশন লিমিট সেট করা যাবে। ডিপোজিট থাকবে Cross River Bank-এ আর FDIC ইন্সিওরড $250,000 পর্যন্ত।

*কারা পাবেন?*

আপাতত US-এর *X Premium এবং Premium+ সাবস্ক্রাইবারদের* জন্য nationwide রোলআউট শুরু হয়েছে। Premium $8/মাস, Premium+ $40/মাস।

*ইলন মাস্কের প্ল্যান কী?*

বহুদিন ধরেই মাস্ক বলছেন X-কে চিনের WeChat-এর মতো বানাবেন। যেখানে মেসেজিং, কনটেন্ট, শপিং, পেমেন্ট সব এক অ্যাপেই হবে। Visa-র সাথে পার্টনারশিপ করে Visa Direct দিয়ে নিয়ার রিয়েল টাইম ট্রান্সফারও চালু করেছে X।

এতদিন X ছিল কথা বলার জায়গা। এবার X হয়ে উঠছে টাকা রাখার আর খরচ করার জায়গাও।

সোশ্যাল + ব্যাংকিং = X Money।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

অ্যাকাউন্ট না থাকলেও পাবেন ইনভাইট! হোয়াটসঅ্যাপে এল দুর্দান্ত 'ইভেন্টস' ফিচার, জানুন কীভাবে কাজ করবে
Nvidia Stock Crash: ২৪ ঘণ্টায় ৭৪০ কোটি ডলার উধাও! বিলিওনেয়ার তালিকায় পিছোলেন এনভিডিয়া কর্তা জেনসেন হুয়াং