
AI Research Centre: ক্লাউড সিকিউরিটির অন্যতম সেরা সংস্থা জেডস্কেলার (Zscaler) এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল (Bharti Airtel) এবার একসঙ্গে একটি এআই এবং সাইবার থ্রেট রিসার্চ সেন্টার খোলার কথা ঘোষণা করেছে।
এই পার্টনারশিপের প্রধান লক্ষ্য হল, দেশের মধ্যে ডিজিটাল পরিকাঠামো, টেলিকম এবং ব্যাঙ্কিং-এর মতো গুরুত্বপূর্ণ শিল্পকে সুরক্ষিত করা। পাশাপাশি জাতীয় স্তরে সাইবার শক্তি বৃদ্ধি এবং নির্ভরযোগ্য AI-এর ব্যবহারকে উৎসাহ দেওয়াও এই প্রোজেক্টের অন্যতম উদ্দেশ্য।
এই রিসার্চ সেন্টারটি বেসরকারি সংস্থা, সরকারি সংস্থা, শিক্ষাক্ষেত্র এবং সরকারের মধ্যে সহযোগিতার একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এয়ারটেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এই যৌথ কেন্দ্রটি 'ভারতে, ভারতের জন্য' (in India, for India) নীতিতে তৈরি করা হয়েছে। যার লক্ষ্য হল, দেশের সাইবার ডিফেন্সকে আরও শক্তিশালী করা এবং 'বিকশিত ভারত' গড়ার লক্ষ্যে ভবিষ্যতের প্রতিভাদের তুলে আনা।
Bharti Airtel-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান গোপাল ভিত্তল জানিয়েছেন, "এয়ারটেল তার গ্রাহকদের এবং দেশের ডিজিটাল সিস্টেমকে সুরক্ষিত রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। Zscaler-এর সঙ্গে এই পার্টনারশিপের ফলে আমাদের AI ক্ষমতা এবং সাইবার সিকিউরিটি গবেষণা একসঙ্গে ভারতের ক্রমবর্ধমান ডিজিটাল ইকোসিস্টেমকে আগামীদিনে ভালোভাবে রক্ষা করবে।"
আর তাই ক্লাউড সিকিউরিটির অন্যতম সেরা সংস্থা জেডস্কেলার এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভারতী এয়ারটেলের (Bharti Airtel) মধ্যে ঐতিহাসিক পার্টনারশিপ। এবার একসঙ্গে তারা একটি এআই এবং সাইবার থ্রেট রিসার্চ সেন্টার খোলার কথা ঘোষণা করেছে।
দেশের অভ্যন্তরে ডিজিটাল পরিকাঠামো, টেলিকম এবং ব্যাঙ্কিং-এর মতো গুরুত্বপূর্ণ শিল্পগুলিকে সুরক্ষিত করাি হল প্রধান কাজ। সেইসঙ্গে, জাতীয় স্তরে সাইবার শক্তি বৃদ্ধি এবং নির্ভরযোগ্য AI-এর ব্যবহারকে উৎসাহ দেওয়াটাও এই প্রোজেক্টের অন্যতম একটি উদ্দেশ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।