ভুজের এয়াবেসে পাকিস্তানের আক্রমণ এবার সিনেমার পর্দায়, ওয়েব দুনিয়ায় মুক্তি পেতে চলেছে 'ভুজ'

ভুজের এয়াবেসে পাকিস্তানের আক্রমণ এবার সিনেমার পর্দায়, ওয়েব দুনিয়ায় মুক্তি পেতে চলেছে 'ভুজ'

Published : Jul 06, 2021, 08:53 PM ISTUpdated : Jul 06, 2021, 08:54 PM IST
  • তানাজি -র পর এবার 'ভুজ' -এ অজয় দেবগণকে
  • বিজয় কুমার কারনিক -এর চরিত্রে এবার দেখা যাবে তাঁকে
  • ভুজ-এর এয়ারবেসে পাকিস্তানের আক্রমণ নিয়ে এই ছবি
  • ১৩ আগস্ট ওয়েব দুনিয়ায় মুক্তি পেতে চলেছে এই ছবি

১৯৭১ সালে পূর্ব পাকিস্তান ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই সময় গুজরাতের ভুজ-এর এয়ারবেসেও  পাকিস্তান  আক্রমণ চালিয়েছিল। ১৪ দিনে এই এয়ারবেসে পাকিস্তান 'অপারেশন চেঙ্গিজ খান' নাম দিয়ে বম্বিং করেছিল ৯২ বার। রকেট হানা ঘটিয়েছিল ২২ বার। এবার সেই হামলার ভয়াবহতাই ধরা পড়বে সিনেমার পর্দায়। এই ছবিতে একাধিক অভিনেতা অভিনেত্রীকে দেখতে পাওয়া যাবে। ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা,অ্যামি ভিরক, নোরা ফতেহি,শারদ কেলকররা। ভুজ এয়ারপোর্টের দায়িত্বে থাকা আইএএফ স্কোয়াড্রন লিডার বিজয় কারনিকের দুঃসাহসিক জীবন কাহিনি নিয়ে তৈরি হওয়া এই ছবির গল্পে দেখানো হয়েছে কীভাবে বিজয় কারনিক মাধাপুরের স্থানীয় গ্রামের ৩০০ জন মহিলাদের নিয়ে নতুন করে ভুজ এয়ারপোর্ট নির্মাণ করেছিলেন এবং দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন। ১৩ আগস্ট ওয়েব দুনিয়ায় মুক্তি পেতে চলেছে এই ছবি। তারই টিজার মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। টিজারটি ইতিমধ্যেই নজর কেড়েছে সিনে প্রেমীদের।


 

05:36Dharmendra Demise: না ফেরার দেশে ধর্মেন্দ্র, শোকবার্তা বলিউড থেকে রাজনৈতিক মহলের
10:33Modi Birthday : মোদীজি ৭৫, শুভেচ্ছা জানালেন শাহরুখ থেকে আমির, কী বললেন?
27:04Sunil Pal : রণবীর এলাহাবাদিয়ার মতো মানুষ সমাজের জন্য বিপজ্জনক : সুনীল পাল
05:25'মমতা সারা ভারতে জঙ্গি ঢোকানোর ঠিকা নিয়েছে' সইফের উপর বাংলাদেশীর আক্রমনে মন্তব্য শুভেন্দুর
04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন
09:08Mithun Chakraborty : 'কালো বলে কত অপমান...' 'দাদাসাহেব ফালকে' পুরস্কার নিয়ে চোখে জল মিঠুনের
01:54Mithun Chakraborty : ফুটপাথ থেকে 'মহাগুরু' 'দাদাসাহেব ফালকে' পুরস্কার পেয়ে কি বললেন মিঠুন, দেখুন
01:43R G Kar Protest :'ভয়াবহ অবস্থা! বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না' আর জি কর কাণ্ডে গর্জে উঠলেন মিঠুন
02:03আর জি করে চিকিৎসক মৃত্যুর ঘটনায় গর্জে উঠলেন আয়ুষ্মান, দেখুন কী বললেন তিনি
05:06শাহরুখ, মমতা থেকে রজনীকান্ত, দেখে নিন কে কে এলেন অনন্ত-রাধিকার বিয়েতে