বলিউড সুন্দরী দিশা পাটানিকে ইভটিজিং করার শাস্তি, নায়িকা ক্যারাটেতে কুপোকাত ভিলেন

বলিউড সুন্দরী দিশা পাটানিকে ইভটিজিং করার শাস্তি, নায়িকা ক্যারাটেতে কুপোকাত ভিলেন

Published : May 24, 2022, 10:07 PM IST

বয়ফ্রেন্ড টাইগার শ্রফ-এর ফিটনেস থেকে অনুপ্রাণিত দিশা। টাইগারের মতো কঠোর অনুশীলন মেনে ফিটনেস চর্চায় দিশা। গত কয়েক বছরে ক্যারাটে-তেও নিয়েছেন প্রশিক্ষণ। ক্যারাটের কৌশলে কতটা দক্ষ হয়ে উঠেছেন দিশা। তারই দেখা মিলল এই ভিডিও-তে। 

দিশা পাটানির সৌন্দর্যে মুগ্ধ হন অনেকেই। এমনকী তাঁর ভক্তকুলে সংখ্যাটাও কম নয়। বর্তমান সময়ে বলিউডে যারা লাস্যময়ী রূপ-সৌন্দর্যে সিনেমাপ্রেমীদের মন জয় করেছেন তাঁদের মধ্যে দিশা পাটানি অন্যতম। এহেন দিশা পাটানি যে শুধুই সৌন্দর্য চর্চায় ব্যস্ত তেমনটা নয়, তিনি যেমন চুল বাঁধেন তেমনি ভিলেনদের পিটিয়ে শায়েস্তা করতেও কম যান না। সম্প্রতি একটি ভিডিও দিশা পাটানি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করেছেন। যেখানে এক ইভটিজারকে পিটিয়ে শায়েস্তা করতে দেখা যাচ্ছে তাঁকে। রীতিমতো ক্যারাটের মারাত্মক সব পোজে ইভটিজারকে ধরাশায়ী করে দিয়েছেন তিনি। আসলে দিশা পাটানি-র এটা মারপিটের একটা ডামি ভিডিও। তিনি তাঁর ট্রেনারের সঙ্গে এই ভিডিওটি শ্যুট করেছেন। তবে মারপিটের এমন সব পোজে ক্যারাটের যে সব প্যাঁচ তিনি দেখিয়েছেন তা সত্যিকারেই অবাক করে দিয়েছে সকলকে। যেভাবে স্পট জাম্প দিয়ে তিনি লেগ থ্রোতে প্রতিপক্ষকে জবাব দিচ্ছিলেন এবং হাতের আপার কাট ও লোয়ার কাটকে সমান তালে ব্যবহার করছিলেন তাতে বোঝাই গিয়েছে বয়ফ্রেন্ড টাইগার শ্রফ-কে দেখে তিনিও অনেক কিছু রপ্ত করে নিয়েছেন এবং হয়ে উঠেছেন অ্যাকশন হিরোইন।      

05:36Dharmendra Demise: না ফেরার দেশে ধর্মেন্দ্র, শোকবার্তা বলিউড থেকে রাজনৈতিক মহলের
10:33Modi Birthday : মোদীজি ৭৫, শুভেচ্ছা জানালেন শাহরুখ থেকে আমির, কী বললেন?
27:04Sunil Pal : রণবীর এলাহাবাদিয়ার মতো মানুষ সমাজের জন্য বিপজ্জনক : সুনীল পাল
05:25'মমতা সারা ভারতে জঙ্গি ঢোকানোর ঠিকা নিয়েছে' সইফের উপর বাংলাদেশীর আক্রমনে মন্তব্য শুভেন্দুর
04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন
09:08Mithun Chakraborty : 'কালো বলে কত অপমান...' 'দাদাসাহেব ফালকে' পুরস্কার নিয়ে চোখে জল মিঠুনের
01:54Mithun Chakraborty : ফুটপাথ থেকে 'মহাগুরু' 'দাদাসাহেব ফালকে' পুরস্কার পেয়ে কি বললেন মিঠুন, দেখুন
01:43R G Kar Protest :'ভয়াবহ অবস্থা! বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না' আর জি কর কাণ্ডে গর্জে উঠলেন মিঠুন
02:03আর জি করে চিকিৎসক মৃত্যুর ঘটনায় গর্জে উঠলেন আয়ুষ্মান, দেখুন কী বললেন তিনি
05:06শাহরুখ, মমতা থেকে রজনীকান্ত, দেখে নিন কে কে এলেন অনন্ত-রাধিকার বিয়েতে