ICC T20 World Cup : চাপের মুহূর্তে ব্যাটিং করে ৮২ রানে অপরাজিত বিরাট, অবিশ্বাস্য জয় ভারতের

ICC T20 World Cup : চাপের মুহূর্তে ব্যাটিং করে ৮২ রানে অপরাজিত বিরাট, অবিশ্বাস্য জয় ভারতের

Published : Oct 23, 2022, 07:07 PM IST

বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার অভিজ্ঞতা, প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠার ক্ষমতা এবং দক্ষতার কাছে হেরে গেল পাকিস্তান। ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত।
 

রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও দ্রুত আউট হয়ে গেলেন রাহুল।  তিনি আউট হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ফিরে যান রোহিতও। তিনিও করেন ৪ রান। ১০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল।  দুটো বাউন্ডারি মেরে শুরুটা ভাল করেছিলেন সূর্য। কিন্তু ১৫ রান করেই তিনিও আউট হয়ে যান। এরপর রান আউট হয়ে যান অক্ষর প্যাটেল (২)। ৩১ রানে ৪ উইকেট খুইয়ে বসে ভারত। এরপর বিরাটের সঙ্গে যোগ দেন হার্দিক পান্ডিয়া | ১২-তম ওভারে ওঠে ২০ রান | শেষ ৫ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৬০ রান। সেই সময় দ্রুত রান তুলতে ব্যর্থ হন বিরাট-হার্দিক। শেষ ৩ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৪৮ রান। ১৮-তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে অর্ধশতরান পূর্ণ করেন বিরাট। এই ওভারে ওঠে ১৭ রান। জয়ের জন্য ভারতের শেষ ২ ওভারে দরকার ছিল ৩১ রান। ১৯-তম ওভারে দুটো ছক্কা মারেন বিরাট। এই ওভারে ওঠে ১৫ রান। জয়ের জন্য শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৬ রান।  এরপর শেষ বলে জয় এনে দেন অশ্বিন। বিরাট ৮২ রানে অপরাজিত থাকেন। তিনি ফের প্রমাণ করে দিলেন, এখনও বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।

06:08IND vs PAK: পাকিস্তান বধের নায়ক ঈশান! ছেলের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে গর্বিত বাবা-মা, কী বললেন কোচ?
08:25IND vs PAK: লজ্জার হার বাবরদের! ভারতের ১৭৫ রান তাড়া করতে গিয়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান
11:12IND vs PAK: কে জিতবে আজকের হাই-ভোল্টেজ ম্যাচ? ভারতের ব্যাটিং-এ কাঁপছে কলম্বোর গ্যালারি
07:50IND vs PAK: জিতবে কে? ভারত না পাকিস্তান? দুই দেশের সমর্থকদের লড়াইয়ে উত্তাল কলম্বো, দেখুন
09:28Richa Ghosh: 'বাবার জন্যই আজ এই সাফল্য', সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপট রিচা
09:18Richa Ghosh: বিশ্বকাপ জিতে ঘরে ফিরল রিচা ঘোষ, উৎসবের মেজাজে গোটা শিলিগুড়ি
11:14CWC Champion India : আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ জয়, বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
05:39IND vs PAK : বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? বয়কটের দাবি শহিদ পরিবারের
03:38রোহিত শর্মার কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ দীনেশ লাড
04:16Chinnaswamy Stadium Stampede: 'বিরাটের কয়েকজন মহিলা ভক্তের জন্য এই ঘটনা', দেখুন চিন্নাস্বামীর ঘটনায় কী বলছেন প্রত্যক্ষদর্শীরা