অবসর নিলেন মাহি, সচিন থেকে সৌরভ-বিরাট কে কী বললেন

অবসর নিলেন মাহি, সচিন থেকে সৌরভ-বিরাট কে কী বললেন

Published : Aug 18, 2020, 10:22 AM IST
  • অবসর নিয়েছেন এম এস ধোনি
  • এরপর থেকেই শুরু হয়েছে প্রতিক্রিয়ার বন্য়া
  • সচিন থেকে সৌরভ সকলেই ধোনিকে নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন
  • ধোনি যে সর্বকালের সেরাদের মধ্যে একজন সেটাও তাঁরা বলেছেন
     

কেউ বলছেন মাহির অধিনায়কত্ব নিয়ে কথা। কেউ বলছেন অধিনায়ক হিসাবে এমএস-এর ক্যাপ্টেন কুল-এর তকমা-র কথা। কেউ আবার বলছেন একটা যুগের অবসান। এভাবেই নানা প্রতিক্রিয়া ও বিশেষণে ভরা প্রশংসায় এমএস ধোনি-কে ভরিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের বর্তমান সময়ের ক্রিকেটার থেকে শুরু করে প্রাক্তনরা। যাদের দলে একদিকে যেমন রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হরভজন সিং-রা, তেমনি অন্যদিকে আছেন সচিন, সৌরভ, শেহওয়াগ-দের মতো সিনিয়ার এবং প্রাক্তন ক্রিকেটাররা। সৌরভের অধিনায়কত্বেই ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল। সৌরভ যে জহুরির চোখে হিরে চিনতে ভুল করেননি তার প্রমাণ রেখেছেন ধোনি। সকলেই মনে করছেন ধোনি ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরাদের মধ্যে একজন শুধু নয়, সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কদের মধ্যে শীর্ষস্থানের আশপাশেই হয়তো থাকবেন তিনি। আবার বিরাট কোহলির মতে ক্রিকেট ধোনির মতো খেলোয়াড়কে মিস করবে। তবে, এতকিছুর মধ্যে সুখবর যে ধোনি ক্রিকেট থেকে অবসর নিলেও তা আন্তর্জাতিক ক্রিকেট থেকে, আইপিএল থেকে তিনি অবসর নেননি। এবারও তাঁকে আইপিএল-এ সিএসকে-র হয়ে ব্যাটন সামলাতে দেখা যাবে। তবে, নীল জার্সি নয় আপাতত ধোনি থাকবেন হলুদ জার্সি গায়ে। যা আইপিএল-এ সিএসকে-র জার্সির রঙ।

06:08IND vs PAK: পাকিস্তান বধের নায়ক ঈশান! ছেলের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে গর্বিত বাবা-মা, কী বললেন কোচ?
08:25IND vs PAK: লজ্জার হার বাবরদের! ভারতের ১৭৫ রান তাড়া করতে গিয়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান
11:12IND vs PAK: কে জিতবে আজকের হাই-ভোল্টেজ ম্যাচ? ভারতের ব্যাটিং-এ কাঁপছে কলম্বোর গ্যালারি
07:50IND vs PAK: জিতবে কে? ভারত না পাকিস্তান? দুই দেশের সমর্থকদের লড়াইয়ে উত্তাল কলম্বো, দেখুন
09:28Richa Ghosh: 'বাবার জন্যই আজ এই সাফল্য', সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপট রিচা
09:18Richa Ghosh: বিশ্বকাপ জিতে ঘরে ফিরল রিচা ঘোষ, উৎসবের মেজাজে গোটা শিলিগুড়ি
11:14CWC Champion India : আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ জয়, বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
05:39IND vs PAK : বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? বয়কটের দাবি শহিদ পরিবারের
03:38রোহিত শর্মার কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ দীনেশ লাড
04:16Chinnaswamy Stadium Stampede: 'বিরাটের কয়েকজন মহিলা ভক্তের জন্য এই ঘটনা', দেখুন চিন্নাস্বামীর ঘটনায় কী বলছেন প্রত্যক্ষদর্শীরা