'সন্তানদের আর পাঠাবো না', অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝোলালেন অভিভাবকরা

'সন্তানদের আর পাঠাবো না', অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝোলালেন অভিভাবকরা

Published : Aug 11, 2020, 01:43 PM IST
  • অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চালে পোকা
  • বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা
  • দরজায় তালা ঝুলিয়ে চলল বিক্ষোভ
  • পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে
     

'বাচ্চাদের আর পাঠাবো না।' অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে বিডিও। ধুন্ধুমার কাণ্ড হাওড়ার ডোমজুড়ে।

স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো করোনা আতঙ্কে এ রাজ্যে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রও। তবে নির্দিষ্ট সময়ের ব্যবধানে শিশুদের খাদ্য সামগ্রীর বিলি কাজ চলছে নিয়মিত। আইসিডিএস সেন্টার দিয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন অভিভাবকরাই। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ডোমজুড়ে মুসলিম পাড়া এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র করে নিম্মমানের খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশুরাও। প্রশাসন ও রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের জানিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে ধৈর্য্যের বাঁধ ভাঙল সোমবার সকালে। পোকা ধরা চাল, ডাল বিলির অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবক। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডোমজুড় থানার পুলিশ আধিকারিক ও বিডিও। চাইল্ড প্রোজেক্ট অফিসারের কাছে রিপোর্ট তলব করেছে বিডিও।
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ