তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে 'হামলা'

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে 'হামলা'

Published : Aug 13, 2020, 03:10 PM IST
  • আমফান দুর্নীতির প্রতিবাদের জের
  • পঞ্চায়েত প্রধানের বাড়িতে 'হামলা'
  • রাতের অন্ধকারে নির্বিচারে চলল ভাঙচুর
  • অভিযোগের তির তৃণমূল বিধায়কের দিকে

আমফান দুর্নীতি নিয়ে প্রতিবাদের মাশুল? রেহাই পেলেন না খোদ তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান। বাড়িতে চড়াও হয়ে রীতিমতো তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। অভিযোগের তির দলের বিধায়কের দিকেই। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার পাঁচলায়। 

তৃণমূল পরিচালিত পাঁচলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবর রহমান। দিন কয়েক আগে আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকায় ভুয়ো নাম ঢোকানোর অভিযোগে তিনি জেলাশাসককে চিঠি দিয়েছিলেন বলে জানা গিয়েছে। বুধবার রাতে যখন মসজিদে নমাজ পড়তে গিয়েছিলেন প্রধান, তখন বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। নির্বিচার চলে ভাঙচুর, চুরি হয়ে যায় সোনা-সহ আরও বেশ কিছু সামগ্রী। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।  আক্রান্ত পঞ্চায়েত প্রধান মুজিবর রহমানের দাবি, গত দু'বছর ধরে তিনি এলাকা ছাড়া। প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য় নানাভাবে চাপ দিচ্ছেন স্থানীয় তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক। তাঁর অনুগামীরাই বাড়িতে হামলা চালিয়েছে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ