অনাড়ম্বর কাঠামোপুজো, রাজবাড়িতে শুরু দুর্গাপুজোর প্রস্তুতি

অনাড়ম্বর কাঠামোপুজো, রাজবাড়িতে শুরু দুর্গাপুজোর প্রস্তুতি

Published : Aug 12, 2020, 01:51 PM IST
  • বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো 
  • পুজোর বয়স পাঁচশো বছরের বেশি 
  • চিরাচরিত রীতি মেনে হল কাঠামো পুজো
  • মনসা পুজোর পর শুরু প্রতিমার তৈরির কাজ

সময় বহিয়া যায়, নদীর স্রোতের প্রায়.... জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো পাঁচশো বছরের বেশি পুরনো। প্রতিবছর যেমন হয়, এবারও তেমনি চিরাচরিত মেনে জন্মাষ্টমীর পরের দিন বুধবার কাঠামো পুজো হল রাজবাড়িতে। তবে করোনা আবহে আড়ম্বরের ছিঁটেফোঁটা ছিল না। রাজ পরিবারের মাত্র একজন সদস্যের তত্ত্বাবধানে কাঠামো পুজো করলেন পুরোহিত। দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু হবে মনসা পুজোর পর। 

প্রতিবছর প্রতিমা নিরঞ্জনের পর কাঠামোটি তুলে রাখা হয় রাজ বাড়ির দুর্গা মণ্ডপে। জন্মাষ্টমীর পরের দিন সেই কাঠামোকে পুজোর মধ্য দিয়ে শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে। সেদিন নান্দোৎসবের পর কাদা খেলায় মেতে ওঠেন রাজ পরিবারের সদস্যরা। কাদা খেলার মাটি দিয়ে তৈরি হয় প্রতিমা। কথিত আছে, জঙ্গলে শিকার করতে গিয়ে দুর্গাপুজোর সূচনা করেছিলেন জলপাইগুড়ির বৈকণ্ঠপুর রাজবাড়ির সদস্যরা। নিজেদের এক সঙ্গীকেও বলিও দিয়েছিলেন তাঁরা। এখনও চালের মন্ড, চাল কুমড়ো দিয়ে মানুষের প্রতিকৃতি বানিয়ে 'প্রতীকী নরবলি' দেওয়ার রেওয়াজ চালু আছে এই পুজোয়। এবার অবশ্য করোনাভাইরাসের কারণে পুজোয় কোনওরকম জাঁকজমক না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ