করোনা আবহে এবার 'অশরীরী'র আতঙ্ক, ভয়ে সিঁটিয়ে গোটা গ্রাম

করোনা আবহে এবার 'অশরীরী'র আতঙ্ক, ভয়ে সিঁটিয়ে গোটা গ্রাম

Published : Aug 17, 2020, 03:10 PM IST
  • নদীতে নামলেই বিপদের হাতছানি
  • আট থেকে আশি, রেহাই নেই কারও
  • 'নখযুক্ত লম্বা হাত'-এর আঘাতে রক্ত ঝরছে
  • ভয়ে সিঁটিয়ে রয়েছেন গ্রামবাসীরা

করোনায় রক্ষা নেই, তার উপর 'অশরীরী'র আতঙ্ক! নদীর জলে বিপদের হাতছানি। ভৌতিক কাণ্ডে আতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। প্রশাসনের কাছে রহস্য উদঘাটনের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

চন্দ্রকোনা-১ ব্লকের মনোহরপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের নির্ভয়পুর গ্রাম। গ্রামে জলের কোনও স্থায়ী ব্যবস্থা নেই। স্নানই হোক কিংবা গৃহস্থালির কাজ, জলের প্রয়োজন নামতে হয় শিলাবতী নদীতে। কিন্তু গত কয়েক দিন আর নদীতে নামার সাহস পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। কেন? নির্ভয়পুর গ্রামে দাসপাড়ার বাসিন্দাদের দাবি, নদীর আশেপাশে গেলেই সাদা রং-এর নখযুক্ত লম্বা হাতের আক্রমণের মুখে পড়তে হচ্ছে! নখের আঁচড়ে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। এমনকী রেহাই পায়নি শিশুরাও। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে এলাকায়। জানা গিয়েছে, এই ঘটনার কথা এখনও পর্যন্ত সরাসরি প্রশাসনকে জানাননি গ্রামবাসীরা। তবে সকলেই চাইছেন, রহস্যের উপর থেকে পর্দা সরুক। আপাতত প্রয়োজনী কাজ সারতে দল বেঁধে নদীতে যাচ্ছেন নির্ভয়পুর গ্রামের বাসিন্দারা।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ