Bolpur: গ্রেফতার ২, কিন্তু তারা শুটার নয়! চন্দন ভল্লা খুনে রহস্য বাড়ছে

Bolpur: গ্রেফতার ২, কিন্তু তারা শুটার নয়! চন্দন ভল্লা খুনে রহস্য বাড়ছে

Published : Sep 29, 2026, 05:10 PM IST

Bolpur News Today | বীরভূমের বোলপুরে বিজেপি নেতা চন্দন ভল্লা খুনের ঘটনায় গ্রেফতার ২। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম দীপঙ্কর রায় ওরফে টেনু এবং শেখ আনারুল। দু’জনেরই বাড়ি বোলপুরে এবং তারা জমি-জায়গা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত। চন্দন ভল্লা হত্যাকাণ্ডের নেপথ্যে জমি-জায়গা সংক্রান্ত বিবাদ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বীরভূম জেলা পুলিশ সুপার বিদিতরাজ ভুন্দেশ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধৃত দু’জনের কেউই গুলি চালায়নি। ফলে বাইরে থেকে শুটার আনা হয়েছিল কি না এবং ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ধৃত দু’জনকে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। ভিডিওতে জানুন বোলপুরের বিজেপি নেতা চন্দন ভল্লা খুনের ঘটনায় এখনও পর্যন্ত তদন্তে কী কী তথ্য সামনে এসেছে, কারা গ্রেফতার হয়েছে এবং খুনের নেপথ্যে আসল কারণ কী হতে পারে।

07:50Abhishek Banerjee: চরম ঔদ্ধত্য! থানা থেকে বেরিয়ে সাংবাদিককে এ কী বললেন অভিষেক?
09:11Malda Latest News Today: রাতের অন্ধকারে চলছিল তোলাবাজি! পুলিশ ধরতেই ফাঁস সব, তারপর…
06:07৩৪ বছর হয়েছে পার, বামেরা এরপর পগার পার, কবিতা লিখে সিপিএমকে ধুলেন অগ্নিমিত্রা পাল
05:09অভিষেকের জেরা নিয়ে মুখ খুললেন Kunal Ghosh! কী বললেন তিনি? | TMC News
06:24অভিষেকের FIR থেকে রাহুলের ফোন ট্যাপিং! একসঙ্গে তিন ইস্যুতে কী বললেন নজিয়া?
16:46Suvendu Adhikari: চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় পাঁচ বড় ঘোষণা CM শুভেন্দু অধিকারীর
06:23Abhishek Banerjee FIR: অভিষেকের বিরুদ্ধে এফআইআর কেন? নাজিয়া ইলাহি খানের মুখে কোন কোন অভিযোগ?
03:50Dilip Ghosh On Abhishek Banerjee: 'বাইরে থাকলে TMC-র লোকেরাই মেরে দিত!' অভিষেককে এ কী বললেন দিলীপ
14:51'আমাকে জানান, ঢুকিয়ে দেব!', চরম বার্তা শমীকের | Samik Bhattacharya | BJP News
14:51Bengal BJP: 'আমাকে জানান, ঢুকিয়ে দেব!' বিজেপির অন্দরে কাদের কড়া হুঁশিয়ারি শমীকের?