বিরিয়ানিতে মেশানো হচ্ছিল রং? তারপর....| Food Safety Drive

বিরিয়ানিতে মেশানো হচ্ছিল রং? তারপর....| Food Safety Drive

Published : Sep 03, 2026, 11:13 AM IST

Food Safety Drive | কালনায় Food Safety Week উপলক্ষে বিরিয়ানির দোকানগুলিতে বিশেষ অভিযান। ১ থেকে ৭ সেপ্টেম্বর Food Safety Week চলাকালীন কালনা মহকুমা প্রশাসন ও ফুড সেফটি বিভাগের উদ্যোগে বিভিন্ন খাবারের দোকান, মিষ্টির দোকান ও বাজারে নজরদারি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার কালনা থানার এলাকার একাধিক বিরিয়ানির দোকানে হানা দেন ফুড সেফটি আধিকারিকরা। বিরিয়ানিতে কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে কিনা, কী ধরনের মাংস ব্যবহার করা হচ্ছে এবং খাবারের গুণগত মান কেমন, তা খতিয়ে দেখেন আধিকারিকরা। অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, কালনা থানার পুলিশ আধিকারিকরাও। তবে এদিন অভিযানে উল্লেখযোগ্য কোনও খারাপ বিষয় ধরা পড়েনি। বিরিয়ানির দোকানগুলিকে রং ব্যবহার না করা, টুপি ও গ্লাভস পরে খাবার পরিবেশন করা এবং ভালো মানের মশলা ব্যবহার করে স্বাস্থ্যসম্মত উপায়ে বিরিয়ানি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন ফুড সেফটি আধিকারিক সায়ন্তনী রায়চৌধুরী, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোজ কুমার, কালনা থানার পুলিশ আধিকারিকরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

04:05Food Safety: বিরিয়ানিতে রং মেশানো হচ্ছে? কালনায় একাধিক দোকানে অভিযান, কী পাওয়া গেল?
04:50Egra News: রেস্টুরেন্টে খাবারের সঙ্গে মেশানো হচ্ছিল এগুলো! ধরা পড়তেই যা কাণ্ড হল
05:32Hooghly News: খাবারের দোকানে হানা দিতেই চক্ষু চড়কগাছ! কেক-পেস্ট্রিতে ছাতা, তারপরই অ্যাকশন
04:56China Flood Latest News: জলে ভাসছে কোটি টাকার গাড়ি! দোতলা বাড়ি সমান জল, ভাইরাল ভিডিও
04:45Nepal Flood Latest Update: চারদিকে শুধু ধ্বংস… তবু এক ফোনেই জাগছে বাঁচার আশা! নেপালে অনন্য উদ্যোগ
08:25Rasuwa Tunnel Crisis: ৬ দিন পার, কাদাভর্তি সুড়ঙ্গে চরম গোপনীয়তায় উদ্ধারকাজ! নেপালের চিলিমে প্রকল্পে আদৌ কী কেউ বেঁচে আছে?
04:52নেপালের আতঙ্ক এবার বিহারে! ভাগলপুরে জলের তোড়ে ভাসল ঘরবাড়ি | Bhagalpur Flash Flood
04:52Bhagalpur Flash Flood: নেপালের আতঙ্ক এবার বিহারে! ভাগলপুরে হড়পা বান, জলবন্দি গোটা গ্রাম, প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
06:01Rasuwa Tunnel Rescue: নেপালের সুড়ঙ্গে ধ্বংসস্তূপের নিচে প্রাণের স্পন্দন? চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পে ফের শুরু রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান