
Food Safety Week | উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় ফের খাদ্য দপ্তর ও পুলিশের যৌথ অভিযান। রেস্তোরাঁ, হোটেল, মিষ্টির দোকানসহ একাধিক প্রতিষ্ঠানে তল্লাশিতে মিলল পচা মাংস, মেয়াদোত্তীর্ণ দুধ-মাশরুম এবং খাবারে ব্যবহারের অস্বাস্থ্যকর রং। একাধিক দোকানে নোটিশ জারি করেছে খাদ্য দপ্তর। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। বাদুড়িয়ার এই অভিযানের বিস্তারিত খবর ও ছবি দেখুন এই প্রতিবেদনে।