কাদের ধরল পুলিশ? চাঞ্চল্যকর তথ্য! | Kolkata Durga Puja Stampede

কাদের ধরল পুলিশ? চাঞ্চল্যকর তথ্য! | Kolkata Durga Puja Stampede

Published : Oct 18, 2026, 08:15 PM IST

Kolkata Durga Puja Stampede | কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে এবং আহত হয়েছেন ২৫ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। চোরবাগান দুর্গাপুজো বিপর্যয়ের ঘটনায় ধৃত সাতজনকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গিরিশ পার্ক থানায় পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৫, ১১০ এবং ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন পুজো কমিটির সম্পাদক রাজকুমার সেওদা, সহ-সভাপতি শান্তনু দুবে, বাঁশের কাঠামো নির্মাণের দায়িত্বে থাকা বিপ্লব মুখোপাধ্যায়, ভিড় নিয়ন্ত্রণ ও ভিআইপি পাসের দায়িত্বে থাকা কৌশিক সাহা ও পিন্টু দে। এ ছাড়াও বেসরকারি নিরাপত্তার দায়িত্বে থাকা সুমন চক্রবর্তী ও রাজেশ পালকে গ্রেফতার করা হয়েছে। চোরবাগান কাণ্ডে পুলিশের তদন্ত কোন দিকে এগোচ্ছে? কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে পুজো উদ্যোক্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের? এই ঘটনার সর্বশেষ আপডেট জানতে দেখুন আমাদের বিস্তারিত প্রতিবেদন।

04:55Kolkata Durga Puja Stampede: বন্ধুদের সঙ্গে দুর্গাপুজো দেখতে গিয়েছিল! তারপরই সব শেষ…
07:20Chorbagan Stampede: পুজো দেখতে যাওয়াই কাল হল শ্রীপর্ণার! বৈদ্যবাটির বাড়িতে হাহাকার, শোকে পাথর
05:14কাদের ধরল পুলিশ? চাঞ্চল্যকর তথ্য! | Kolkata Durga Puja Stampede
03:01বুকভরা যন্ত্রণা নিয়ে চোরবাগানের মৃতর পরিবারের পাশে রত্না দেবনাথ, চোখে জল পানিহাটির বিধায়কের
03:47Durga Puja: প্রথম বছরেই বাজিমাত! হিরণের দুর্গাপুজোয় ‘অকাল বোধন’-এর অভিনব চমক
05:14Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে কারা ধৃত? ১০ দিনের হেফাজতে ধৃত ৭, ধৃতদের তালিকায় কারা?
08:55চোরবাগানের মৃত্যু নিয়ে রাজনীতি করছেন মমতা তৃণমূল, সিপিএম নেতারা, অভিযোগ তুলে সরব ঋতব্রত
04:43চোরবাগানের দুর্ঘটনায় আহতরা এখন কেমন আছেন? বড় আপডেট দিলেন Dr. নারায়ণ ব্যানার্জী
04:39হাসপাতালে আহতদের দেখতে গেলেন অমিত শাহ, সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু