৬০ বছরের দুর্গাপুজোয় বিশেষ উদ্যোগ! কী করলেন মধ্যমগ্রামের উদ্যোক্তারা? | Madhyamgram Durga Puja 2026

৬০ বছরের দুর্গাপুজোয় বিশেষ উদ্যোগ! কী করলেন মধ্যমগ্রামের উদ্যোক্তারা? | Madhyamgram Durga Puja 2026

Published : Oct 18, 2026, 05:14 PM IST

Madhyamgram Durga Puja 2026 | মানবিকতার অনন্য নজির গড়ল মধ্যমগ্রাম এলআইসি টাউনশিপ সর্বজনীন দুর্গাপুজো কমিটি। দুর্গোৎসবের ৬০ বছর পূর্তি উপলক্ষে মহাসপ্তমীতে ৭০ জন বিশেষভাবে সক্ষম মানুষের জন্য আয়োজন করা হয় বিশেষ মধ্যাহ্নভোজের। উৎসবের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার এই উদ্যোগে উঠে এল সম্প্রীতি, মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা। মধ্যমগ্রাম এলআইসি টাউনশিপের এই দুর্গাপুজোর উদ্বোধন করেন রহড়া রামকৃষ্ণ মিশনের স্বামী মুরলীধরানন্দজী মহারাজ। শ্রীশ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের আদর্শে মানবসেবার গুরুত্বও উঠে আসে এই উদ্যোগের মাধ্যমে। পুজো মানেই শুধু আলোকসজ্জা, মণ্ডপসজ্জা কিংবা দর্শনার্থীদের ভিড় নয়, উৎসবের আনন্দ সমাজের সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াও যে সমান গুরুত্বপূর্ণ, সেই বার্তাই দিলেন পুজো উদ্যোক্তারা। ষাট বছরের ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে এই আয়োজন মধ্যমগ্রামের দুর্গোৎসবে যোগ করল এক মানবিক মাত্রা।

16:25'আগামী ৫ বছরে বাংলাকে আমেরিকা বানাব'!, জানেন, কেন বললেন নীতিন গডকড়ি? | Nitin Gadkari
15:18সংবিধান দিবসে বড় বার্তা যোগীর, নিশানায় কোন কোন দেশ? | Yogi Adityanath Constitution Day
03:34রেখা পাত্রর গড়ে বড় ধাক্কা খেলেন মমতা, দিদিকে ছেড়ে কাকলীদের দলে পঞ্চায়েত সদস্যরা। Hingalganj
07:46'শুভেন্দু চাইতে চাইতে ক্লান্ত হবে, আমি দিতে দিতে নয়!' ১ লক্ষ কোটির ঘোষণা | Nitin Gadkari
06:37৫ বার সাসপেন্ড! ১১ মাস বিধানসভার বাইরে, কেন? | Suvendu Adhikari
05:31'উন্নয়ন হবে, হিসেবও হবে!' কোচবিহারে দাঁড়িয়ে কাদের হুঁশিয়ারি দিলেন? | Suvendu Adhikari Video
07:48সবজি কিনতে গিয়ে বাংলাদেশে! ঘরে ফিরতে চান সাহিদা | Bangladesh Deportation | SIR
04:52ঢাকা থেকে গাজীপুর, মজুরি নিয়ে কেন ফের অশান্ত বাংলাদেশ? | Bangladesh Garment Workers Protest
05:44অন্যের বাড়ি বাঁচাতে নিজের সোনার চেন বন্ধক! কী করলেন বিজেপি বিধায়ক? | BJP | Galsi
07:45'যে পথে এসেছে, সেই পথেই ফেরান!' কোচবিহার থেকে বড় বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari