Mamata Banerjee on Suvendu Adhikari: অবশেষে দুমাস পর হার স্বীকার করে নিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুভেচ্ছা বার্তাও দিলেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী। রাজ্যের মানুষের কাজ করলে সরকারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মমতা। মমতা বললেন, "নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি। মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিকই, কিন্তু আপনিও তৃণমূল করেছেন বহু বছর। আপনি তৃণমূল সরকারের একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন, ৬ জেলার দায়িত্বে ছিলেন।"