বাংলায় ফের ভোট দাবি করে জ্ঞানেশের জেল চাইলেন মমতা। Mamata Banerjee | SIR

বাংলায় ফের ভোট দাবি করে জ্ঞানেশের জেল চাইলেন মমতা। Mamata Banerjee | SIR

Published : Sep 23, 2026, 07:19 PM IST

Mamata Banerjee : SIR ইস্যু ঘিরে ফের তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। নির্বাচন কমিশনের অন্দরে SIR সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনারের আপত্তির খবর প্রকাশ্যে আসার পরই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, বাংলার বিধানসভা নির্বাচনে ভোট লুট করা হয়েছে এবং SIR-এর মাধ্যমে যে রাজ্যগুলিতে নির্বাচন হয়েছে, সেখানে পুনর্নির্বাচন করা উচিত। তিনি নতুন করে ভোট নেওয়ার দাবিও তুলেছেন। মমতার বক্তব্য,"আমাদের ভোট ফিরিয়ে দিন। বাংলার ভোট লুট করা হয়েছে।"পাশাপাশি তিনি দাবি করেন, ডেপুটি নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা উচিত এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের বদলে গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।" এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের অন্দরের আপত্তি নিয়ে প্রকাশিত রিপোর্টকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, লিখিত নোট, পরামর্শ ও ভিন্নমত প্রকাশ অভ্যন্তরীণ প্রক্রিয়ার স্বাভাবিক অংশ এবং সিদ্ধান্ত শেষ পর্যন্ত সর্বসম্মতভাবেই নেওয়া হয়।

05:33চোরবাগান ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, ২৫ লক্ষ ক্ষতিপূরণ ও চাকরির ঘোষণা
06:16লাথি মেরে অশান্তি হঠাও, CJP-দের বিরুদ্ধে এবিভিপির গণতন্ত্রের পক্ষে মিছিল
04:41ককরোচ তাড়াতে অ্যাকশনে গেরুয়া বাহিনী, গুজরাটে গণতন্ত্র প্রেমী অভিযানে ABVP
04:23নাটক জমাতেই কি ইচ্ছাকৃতভাবে গ্রেফতার হলেন অভিজিৎ? বড় ফাঁস পুলিশ কর্তার, পাল্টা দাবি আরশোলাদের
07:45হলিউডের রাজ্যে ভয়াবহ দাবানলে সব পুড়ে ছারখার, ঘণ্টায় ৩৫ মাইলের হাওয়ায় আগুন যেন অসুর
06:48Sudhanshu Trivedi: Regime Change-এর জন্য CJP-র আন্দোলনকে ধুয়ে দিলেন সুধাংশু ত্রিবেদী
08:43সপ্তমীর সকালে কলাবউ স্নান, রীতি মেনে চলছে পুজো Durga Puja 2026 | Birbhum News
10:20সেদিন দল হেরেছিল বলে আমাকে… তমলুকে দুর্গাপুজোর উদ্বোধনে এসে আবেগে ভাসলেন শুভেন্দু
04:28Durga Puja: মণ্ডপে রাজস্থানের হাওয়া মহল, আলোয় ফুটে উঠবে শিবতাণ্ডব! শক্তিগড়ের পুজোয় ডাবল চমক
09:24CJP Protest Latest Update: ‘লহরা দো তিরঙ্গা’ কর্মসূচিতে পুলিশের বাধা? দিল্লিতে কী ঘটল অভিজিৎ দীপকের সঙ্গে?