২ বছরের খুদের মুখে গীতার শ্লোক থেকে গায়ত্রী মন্ত্র! ভাইরাল শিলিগুড়ির হানভিকা। Silguri Viral Video

২ বছরের খুদের মুখে গীতার শ্লোক থেকে গায়ত্রী মন্ত্র! ভাইরাল শিলিগুড়ির হানভিকা। Silguri Viral Video

Published : Sep 28, 2026, 01:05 PM IST

Siliguri News : মাত্র ২ বছর বয়সেই একের পর এক রাজ্যের রাজধানীর নাম, ফল, ফুল, রং থেকে শুরু করে গীতার শ্লোক, অনর্গল বলে যাচ্ছে শিলিগুড়ির ছোট্ট হানভিকা সাহা! শরৎচন্দ্রপল্লির এই খুদের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরিবার সূত্রে দাবি, হানভিকা প্রায় ২৯টি রাজ্যের রাজধানীর নাম বলতে পারে। শুধু তাই নয়, গীতার ১৮টি শ্লোকের নাম, গায়ত্রী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রও বলতে পারে সে। মায়ের সঙ্গে খেলতে খেলতেই শুরু হয়েছিল হানভিকার শেখার পথ। ছবি, গল্প ও কথোপকথনের মাধ্যমে বিভিন্ন বিষয় শেখানো হয়েছে তাকে। কোনও রকম চাপ না দিয়েই শেখার সেই পদ্ধতিতেই তৈরি হয়েছে খুদের এই আগ্রহ। হানভিকার প্রতিভাকে আরও বড় পরিসরে তুলে ধরতে ইতিমধ্যেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ‘Intelligent Kid’ বিভাগে আবেদন করেছে পরিবার। দু’বছরের এই খুদের অসাধারণ স্মৃতিশক্তি ও শেখার আগ্রহ এখন নজর কেড়েছে নেটদুনিয়ার। দেখুন হানভিকার ভাইরাল ভিডিও এবং জানুন তার শেখার চমকপ্রদ গল্প।

06:50SRFTI Clash: এমন তাণ্ডব! রাজনীতির আঁচ এবার স্বামীজির ছবিতেও? SRFTI-তে ধুন্ধুমার!
08:57মুখ ঢাকা দুই যুবক, অ্যাপাচিতে চম্পট! বোলপুরের খুনে নতুন রহস্য | Bolpur BJP News
08:57Bolpur Shootout: মুখ ঢাকা দুই যুবক, অ্যাপাচিতে চম্পট! বোলপুরে বিজেপি বুথ সভাপতি খুনে নতুন রহস্য, তদন্তে পুলিশ
11:00SRFTI-তে রক্তারক্তি! গেট টপকে ক্যাম্পাসে ঢুকল পুলিশ, তারপর যা হল...
10:06Nepal Flood: নেপালে ফের হড়পা-বান! ভেসে গেল আস্ত বাড়ি, আতঙ্কে দিশেহারা গ্রামবাসীরা, ভাইরাল ভিডিও
11:00SRFTI Kolkata: গেট টপকে ক্যাম্পাসে ঢুকল পুলিশ, তারপর যা হল...
05:50নেপালে ভয়াবহ তুষারধস! Himlung Himal-এ চাপা পড়ল একাধিক তাঁবু, নিখোঁজ ১০
10:06Nepal-এ ফের হড়পা বানে গিলে খেল আস্ত গ্রাম, ভেসে গেল বাড়ি!। Flood News
09:22SRFTI Chaos: যাদবপুরের পর এবার SRFTI! অনুষ্ঠান ঘিরে তুমুল উত্তেজনা, পুলিশের সামনেই চরম বিশৃঙ্খলা