নিজের টাকা নয়, প্রতিবেশীর মুখে হাসি! রায়গঞ্জের সুস্মিতার কাহিনি ভাইরাল | Annapurna Bhandar News

নিজের টাকা নয়, প্রতিবেশীর মুখে হাসি! রায়গঞ্জের সুস্মিতার কাহিনি ভাইরাল | Annapurna Bhandar News

Published : Jul 06, 2026, 10:16 PM IST

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের ১২ নম্বর ওয়ার্ডের হাইরোড কালীতলা এলাকায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সুস্মিতা বিশ্বাস। অন্নপূর্ণা যোজনার আওতায় পাওয়া ৩,০০০ টাকা নিজের কাছে না রেখে তিনি তা তুলে দেন তাঁর আরও অসহায় প্রতিবেশী শঙ্কর চক্রবর্তীর হাতে। সুস্মিতার বক্তব্য, তাঁর তুলনায় শঙ্করের প্রয়োজন অনেক বেশি। তাই নিজের প্রাপ্য অর্থও তিনি নিঃস্বার্থভাবে প্রতিবেশীর জন্য ছেড়ে দেন। অন্নপূর্ণা যোজনার অর্থপ্রাপ্তি নিয়ে যখন রাজ্যজুড়ে নানা আলোচনা চলছে, ঠিক সেই সময় রায়গঞ্জের এই মানবিক উদ্যোগ সামাজিক মাধ্যমে এবং স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মানবিকতা, সহমর্মিতা এবং প্রতিবেশীর পাশে দাঁড়ানোর এই ঘটনা এখন অনেকের কাছেই অনুপ্রেরণার উদাহরণ

05:36Agnimitra Paul: ১৫ বছর যাওয়ার সময় পাননি! বারুইপুর কাণ্ড নিয়ে মমতাকে ধুয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা
05:04বারুইপুরে ঠিক কী ঘটেছিল, কীভাবে জালে অভিযুক্ত? হাজারো দাবির মাঝে সত্যিটা ফাঁস স্থানীয়র
05:05বারুইপুরে ঠিক কী ঘটেছিল, কীভাবে জালে অভিযুক্ত? সত্যিটা ফাঁস স্থানীয়র | Baruipur Case
07:14এবার মূল অভিযুক্ত আনন্দকে তুলে নিল পুলিশ! CM Suvendu'র কথা মতই যোগ হল একাধিক ধারা! | Baruipur Update
04:16বারুইপুর কাণ্ড নিয়ে শুভেন্দু ও আমিত শাহের কাছে কী আবেদন ঋজুর? দেখুন | Riju Dutta | Baruipur Case
06:30সত্যিই কি ধর্ষকদের ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন তিনি? ফাঁস বিজেপি নেতার শান্তনু মণ্ডলের | Baruipur Case
06:30সত্যিই কি ধর্ষকদের ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন তিনি? ফাঁস বিজেপি নেতার শান্তনু মণ্ডলের
04:15বারুইপুর কাণ্ড নিয়ে শুভেন্দু ও আমিত শাহের কাছে কী আবেদন ঋজুর? দেখুন
05:04Samik Bhattacharya: এর পিছনে কারা? কাদেরকে নিশানা করে এমন কড়া বার্তা দিলেন শমীক? দেখুন