মসজিদে লুকিয়েও শেষরক্ষা হল না! কুলগামে 'শেষ' লস্কর কমান্ডার! | Kulgam Search Operation

মসজিদে লুকিয়েও শেষরক্ষা হল না! কুলগামে 'শেষ' লস্কর কমান্ডার! | Kulgam Search Operation

Published : Nov 18, 2026, 01:08 PM IST

Kulgam Search Operation | কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর বড়সড় অভিযান! এনকাউন্টারে খতম লস্কর-ই-তৈবার কমান্ডার লতিফ ভাট। বুধবার সকাল থেকেই ভারতীয় সেনা, আধা সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গির গুলির লড়াই শুরু হয়। আত্মসমর্পণের জন্য বারবার ভিডিয়ো কল করে বোঝানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত রাজি হয়নি ওই জঙ্গি। নিরাপত্তা বাহিনীর দাবি, লতিফ ভাটকে আত্মসমর্পণের জন্য দীর্ঘক্ষণ বোঝানো হয়েছিল। এমনকী তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগও দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সে একটি মসজিদে আশ্রয় নেয়। এরপর ফের শুরু হয় অভিযান এবং গুলির লড়াইয়ে নিকেশ হয় লস্কর কমান্ডার। কুলগামের এসএসপি আনায়াত আলি জানিয়েছেন, দীর্ঘক্ষণ ধরে লতিফের সঙ্গে কথা বলে তাকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সে কোনও কথাই শোনেনি। অন্যদিকে, জঙ্গির গতিবিধি নজরে রাখতে সংশ্লিষ্ট এলাকায় ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে।

07:18Kulgam Encounter: সেনার ভিডিও কল, আত্মসমর্পণের প্রস্তাব! তবুও রাজি হল না! তারপরেই খতম লস্কর কমান্ডার লতিফ
13:59Kulgam Search Operation: কুলগামে কোথায় লুকিয়ে লতিফ? এলাকা ঘিরে রেখেছে সেনা! শুরু জোরদার তল্লাশি
14:00কুলগামে কোথায় লুকিয়ে লতিফ? এলাকা ঘিরে রেখেছে সেনা! | Kulgam News Today
05:46CM Suvendu Inaugurates Jagaddhatri Puja 2026: সিঙ্গুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু! জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে ঘিরে উৎসবের আবহ
14:42জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে এনকাউন্টার নিয়ে বড় কথা শুভেন্দুর, দেখুন কী বলছেন
07:46CPIM Bookstall Row: রাস্তার উপর বই সাজিয়ে প্রতিবাদ! তারপরই SFI কর্মীদের আটক করল পুলিশ, উত্তপ্ত কলেজ স্ট্রিট
05:34Dilip Ghosh: 'শুধু ঢং আর নাটকবাজি, যাদবপুরেই লাফালাফি করে ওরা', সিপিএম-এর বুকস্টল নিয়ে চরম মন্তব্য দিলীপের
08:54CM Suvendu: 'সিপিএম-এর হরতাল, বনধ আর চলবে না এখানে', বাংলায় কর্মসংস্কৃতি ফেরাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
07:03Narendra Modi Viral Video: মাটিতে ভারতের পতাকা! দেখেই তুলে নিলেন মোদী, ভাইরাল প্রতিক্রিয়া ট্রাম্পের