
Rejinagar By Election News | রেজিনগরে ভোটের মধ্যেই উত্তেজনা। অভিযোগ জানাতে রেজিনগর থানায় গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন কংগ্রেস প্রার্থী আবদুল্লাহিল কাফি। এরপর থানার সামনের রাস্তায় বসেই অবস্থান বিক্ষোভ শুরু করেন তিনি। তাঁর অভিযোগ, রেজিনগর বিধানসভা এলাকার একাধিক বুথে ভোট লুঠ চলছে এবং কংগ্রেসের এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না। পুলিশ ও ভোট পর্যবেক্ষকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ঠিক কী অভিযোগ করলেন কংগ্রেস প্রার্থী? রেজিনগরে ভোটের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে দেখুন পুরো প্রতিবেদন।