Canning Latest News Today: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) জীবনতলা থানা এলাকা থেকে উদ্ধার হল ১৯০টি কার্তুজ। ঘটনায় গ্রেফতার শান্তনু সরকার নামের এক ব্যক্তি। সূত্রের খবর কলকাতার এক অস্ত্রের দোকানে ২০০৪ সাল থেকে কাজ করতেন শান্তনু। রবিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ঘটনায় এখন পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।