Medinipur Latest News: উড়িষ্যার (Odisha) ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর নকল করে পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) ন’মাস ধরে চিকিৎসা করছিলেন এক ভুয়ো ডাক্তার। খেজুরিতে এক শিক্ষকের মৃত্যুর পর ফাঁস ভুয়ো চিকিৎসকের আসল পরিচয়। হাতজোড় করে ক্ষমা চাইলেও হলো না কোনও সুরাহা। পুলিশ ঘটনাস্থলে এসে ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করে।