South 24 Parganas News Today: ক্যানিং-এ (Canning) এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। অভিযোগ গৃহবধূর বাড়িতে মদ বিক্রি করা হতো। প্রতিবাদ করতেই বউমার উপর ক্ষোভ উগড়ে দিলো শাশুড়ি। ভাসুর ও ননদের উপরও অভিযোগ আনেন আক্রান্ত গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।