Bagdah : উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের বাগি এলাকায় এক বাংলাদেশি নাগরিকের ভারতীয় ভোটার হিসেবে নাম ওঠার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাসিন্দা রিজাউল মন্ডল শাশুড়ি চেয়ার বানু মন্ডলকে 'মা' পরিচয় দিয়ে নিজের নাম ভারতীয় ভোটার তালিকায় তুলেছেন।