
Nandigram Nurse News : হুগলির তেমাথানির এক বেসরকারি নার্সিংহোমে প্রশিক্ষণরত নার্স দিপালী জানা যোগদানের তিন দিনের মাথায় রহস্যজনকভাবে দেহ উদ্ধার হয়। শনিবার তার দেহ ফিরেছে নন্দীগ্রামের রায়নগরের বাড়িতে। এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে বিতর্ক তুঙ্গে! রাজ্য পুলিশের তদন্তে ভরসা নেই বলে পরিবারের দাবি, এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক।